Sunday, June 21, 2026

শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত সফল ট্রায়াল রান! কবে থেকে চলবে মেট্রো?

Date:

Share post:

শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড! প্রথম বার মাত্র ১১ মিনিটে ট্রায়াল রান সফল ভাবে সম্পন্ন করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এই রুটে মেট্রো চালু হলে এক বারেই পৌঁছে যাওয়া যাবে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত।মঙ্গলবার প্রথম ট্রায়াল রানের সময় উপস্থিত ছিলেন কলকাতা মেট্রোর জিএম পি উদয়কুমার রেড্ডি-সহ উচ্চপদস্থ আধিকারিকেরা।

মঙ্গলবার শিয়ালদহ স্টেশন থেকে সকাল ১১টা ২০ মিনিট নাগাদ শুরু হয় ট্রায়াল রান। সেই মেট্রো এসপ্ল্যানেড পৌঁছয় ১১টা ৩১ মিনিট নাগাদ। খুব শীঘ্রই শিয়ালদহ এবং এসপ্ল্যানেডের মধ্যে পরিষেবা শুরু হয়ে যাবে, আশাবাদী মেট্রো রেল কর্তৃপক্ষ। প্রসঙ্গত, বার বার বিপত্তির কারণে এত দিনেও শিয়ালদহ এবং এসপ্ল্যানেডের মধ্যে পরিষেবা চালু সম্ভব হয়নি। এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ সুড়ঙ্গপথে জুড়লেই হাওড়া ময়দান থেকে সোজা পৌঁছে যাওয়া যাবে সেক্টর ফাইভে।

আরও পড়ুন- বিয়ে নিয়ে নয়া সিদ্ধান্ত রাজ্যের! এবার রেজিস্ট্রেশনের সময় বাধ্যতামূলক হচ্ছে আধার যাচাই

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...