Sunday, June 21, 2026

বাঘাযতীনের পর কামারহাটি! হেলে পড়ল নির্মীয়মাণ বহুতল

Date:

Share post:

বাঘাযতীনের ছায়া এবার কামারহাটিতে! হেলে পড়া নির্মীয়মাণ বহুতল পুরসভাকে না জানিয়েই সোজা করার চেষ্টা চলছিল কামারহাটির ৭ নম্বর ওয়ার্ডের ধোবিয়াবাগান এলাকায়। কিন্তু বহুতলটি আরও কিছুটা হেলে যায়। পুরকর্মীরা গিয়ে কাজ বন্ধ করে দেন। অভিযোগ, পুকুর ভরাট করে বছরখানেক ধরে ওই বহুতল তৈরি হচ্ছিল। প্রোমোটার বিক্কুকে বারবার বলেও লাভ হয়নি। মঙ্গলবার কাউন্সিলর বাড়িটি পরিদর্শন করে কাজ বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেন। পাঁচতলার এই নির্মীয়মাণ বিল্ডিংটির ঠিক পাশেই রয়েছে একটি সরকারি স্কুল। পঞ্চম থেকে অষ্টম পর্যন্ত সেই স্কুলের পড়ুয়া সংখ্যা কমবেশি দেড়শো জন। স্বাভাবিকভাবেই বিল্ডিং হেলে পড়ার খবরে আতঙ্কিত হয়ে পড়েন স্কুলের শিক্ষক থেকে অভিভাবক সকলে।চারপাশে কোনও বাড়তি ছাড় না দিয়েই অবৈধভাবে বিল্ডিংটি তৈরি হচ্ছিল।

আরও পড়ুন- শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত সফল ট্রায়াল রান! কবে থেকে চলবে মেট্রো?

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...