Saturday, April 4, 2026

ইংরেজবাজারে জেলা প্রশাসনের সঙ্গে সভা করবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

উত্তরবঙ্গ সফরে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার ইংরেজবাজারে পরিষেবা দেওয়ার সভায় যোগ দেবেন তিনি। প্রশাসনিক স্তরে এই সভা ঘিরে প্রস্তুতি শেষ পর্যায়ে। তৃণমূল জেলা নেতৃত্বের তরফেও জোর প্রস্তুতি চলছে। মালদহ জেলা ক্রীড়া সংস্থার মাঠে এই সরকারি অনুষ্ঠান হবে। অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি বেশ কিছু প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন। এছাড়া বেশ কিছু গ্রাহকদের হাতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

মুখ্যমন্ত্রী জেলা সফরে আসছেন, শোনার পরেই ব্যস্ততা বেড়েছে তৃণমূল নেতৃত্বের। প্রচুর সংখ্যায় মানুষ যাতে উপস্থিত থাকেন এদিন, সেজন্য প্রচারও করা হয়েছে জোর কদমে। মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে কী বার্তা দেবেন, তারই অপেক্ষায় মালদহ জেলা তৃণমূল নেতৃত্ব।

প্রসঙ্গত, মালদহে তৃণমূল নেতা দুলাল সরকারকে খুব কাছ থেকে গুলি করে খুন করেছে দুষ্কৃতীরা। এবার সেই দুলাল সরকার ওরফে বাবলা সরকারের বাড়িতে সোমবার যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি মৃত দুলাল সরকারের স্ত্রীর সঙ্গে কথা বলেন। এই খুনের ঘটনায় কঠোরতম পদক্ষেপ নেওয়ার জন্য আগেই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মালদহ সফরের পর মুখ্যমন্ত্রী যাবেন আলিপুরদুয়ার।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...