Friday, April 3, 2026

মজা করতে ‘সুপার গ্লু’ লাগিয়ে ঠোঁট জুড়লো তরুণের, খুলতে গিয়ে কেঁদে ভাসালেন তরুণ !

Date:

Share post:

মজা করার জন্য ঠোঁটে শক্তিশালী আঠা বা ‘সুপার গ্লু’ লাগিয়েছিলেন তরুণ। কিন্তু সেই মজা পরিণত হল দুঃস্বপ্নে। আঠার জেরে আটকেই গেল তার ঠোঁট। কেঁদে ভাসালেন তিনি। সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ।

ঘটনাটি ঘটেছে ফিলিপিন্সের এক তরুণের সঙ্গে। মজা করে ঠোঁটে ‘সুপার গ্লু’ লাগিয়ে বিপদে পড়েন তিনি। ভিডিয়োয় দেখা গিয়েছে, দোকানের মধ্যে বসে নিজেকে ক্যামেরাবন্দি করছেন এক তরুণ। এর পর ঠোঁটে একটি আঠার মতো তরল লাগাতে দেখা যায় তাঁকে। সেই তরলের প্যাকেটে লেখা, ‘সুপার গ্লু’। কিছুক্ষণ পরে ঠোঁট খুলতে গিয়ে তরুণ দেখেন ঠোঁট আটক গিয়েছে।

কিন্তু জোরালো আঠার জেরে অনেক চেষ্টা করেও তিনি তা খুলতে পারেন নি। ছটফট করতে থাকেন। বিপদে পড়েছেন বুঝে কাঁদতে শুরু করেন তিনি। কিন্তু অনেক চেষ্টা করেও জোড়া ঠোঁট খুলতে সক্ষম হননি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...