Wednesday, June 17, 2026

ট্রাম্প ২.০-তে আমেরিকায় স্বীকৃত শুধু পুরুষ ও নারী! লিঙ্গ পরিবর্তন বেআইনি

Date:

Share post:

প্রথম ট্রাম্প জমানার থেকে দ্বিতীয় ট্রাম্প (Trump 2.0) জমানা যে আরও আগ্রাসী তাতে কোনও সন্দেহ রইল না। ব্যক্তিপছন্দ ও স্বাচ্ছন্দের উপর শপথের সময়ই তোপ দাগলেন ট্রাম্প (Donald Trump)। সরকারিভাবে নিষিদ্ধ হয়ে গেল তৃতীয় লিঙ্গ (third gender)। সেই সঙ্গে নিষেধাজ্ঞা জারি হল লিঙ্গ পরিবর্তনের উপর।

সোমবার ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) শপথ গোটা পৃথিবীর কাছে যেমন গুরুত্বপূর্ণ, তেমনই আমেরিকাবাসীর অনেক আশা আকাঙ্খাও জড়িয়ে ছিল এই পালাবদলের সঙ্গে। সেখানেই ট্রাম্প ঘোষণা করেন, আজ থেকে আমেরিকাবাসীর জন্য এই নীতিই প্রযোজ্য হবে যে এখানে দুটি লিঙ্ক থাকবে – পুরুষ (male) ও মহিলা (female)।

নির্বাচনের সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন আমেরিকার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনবেন। তার মধ্যে সংস্কৃতিতেও পুরোনোকে ফিরিয়ে আনার কাজ করা হবে। সেই লক্ষ্যেই দুই লিঙ্গের মধ্যে পরিবর্তন করা যাবে না বলে জানানো হয় ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...