Tuesday, April 14, 2026

মেঘালয় দিবস: প্রত্যেক নাগরিককে উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার ডাক অভিষেকের

Date:

Share post:

উত্তর-পূর্বের মেঘালয় তার প্রকৃতি, সংস্কৃতি ও জনজাতির চিন্তাভাবনার কারণে বাংলার সঙ্গে অনেকাংশে জড়িত। এখানে বিধানসভার বিরোধী দলনেতা বাংলার শাসকদল তৃণমূলের। ২১ জানুয়ারি মেঘালয় রাজ্যের প্রতিষ্ঠা দিবসে তাই সেখানকার মানুষের প্রতি নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ হলেন তৃণমূল সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার মেঘালয় দিবস উপলক্ষ্যে অভিষেক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, ৫৩তম রাজ্য স্বীকৃতির দিনে মেঘালয়বাসীকে হার্দিক অভিনন্দন। মেঘালয় শুধুমাত্র মেঘের আলয় নয়, অফুরন্ত প্রাণোচ্ছ্বলতা, ঐতিহ্য ও সংস্কৃতির এক আলোকধারা। এই রাজ্যের গভীর ঐতিহ্য, অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রগতিশীল চিন্তাভাবনা করা জনজাতি ভারতের উত্তর-পূর্বের এক আলাদা পরিচয় তৈরিতে গভীরভাবে প্রভাব রেখেছে।

এই ঐতিহাসিক দিনে মেঘালয়ের মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের ন্যায়বিচার পাওয়া, সাম্য ও সমৃদ্ধির জন্য লড়াইয়ে থাকার আমার প্রতিশ্রুতিকে পুণরায় নিশ্চিত করতে চাই। আসুন এই দিনটিকে শুধু অতীতকে স্মরণ করে পালন না করে প্রতিটি নাগরিকের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হই।

আরও পড়ুন- বুধবার আলিপুরদুয়ারে প্রশাসনিক জনসভায় মুখ্যমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...