Friday, April 3, 2026

সইফের সম্পত্তিতে নজর মোদির! ভূপালে নবাবের ভিটে হারাচ্ছেন পতৌদি

Date:

Share post:

নবাব বংশের মর্যাদা হানি করে এবার সইফ আলি খানের পূর্ব পুরুষের সম্পত্তি কেড়ে নিতে চলেছে ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশ (Madhyapradesh) সরকার। মঙ্গলবারই আততায়ীর ছুরির আঘাত থেকে প্রাণে বেঁচে বাড়ি ফিরেছেন সইফ আলি খান (Saif Ali Khan)। তারপর দিনই মধ্যপ্রদেশ হাইকোর্টের (Madhyapradesh High Court) রায়ে বিপাকে ছোটে নবাব। বিজেপি সরকারের দাবি, আইন অনুযায়ী ভূপালের (Bhopal) পতৌদি বংশের সব সম্পত্তি এবার থেকে সরকারির হস্তান্তরিত হবে।

ভূপালের শেষ নবাব হামিদুল্লা খানের মৃত্যুর পরে তাঁর কন্যা সাজিদা সুলতান তাঁর সব সম্পত্তির উত্তরাধিকারিনী হন। তাঁরই নাতি সইফ বর্তমানে নুর-উস সাবা প্যালেস, আমেদাবাদ প্যালেস, দার-উস-সালাম, কোহেফিজা-র মতো সব সম্পত্তির মালিক। কিন্তু সাজিদা সুলতান পরবর্তীকালে পাকিস্তান (Pakistan) চলে যান। সেই ইতিহাসকে খাঁড়া করে এবার সইফের নবাবি (Nawab) সম্পত্তি হাতাতে মরিয়া মধ্যপ্রদেশের (Madhyapradesh) বিজেপি সরকার।

২০১৭ সালে মোদি জমানায় এনিমি পপার্টি (Enemy Property) আইন অনুযায়ী, প্রথমে নবাবি সম্পত্তি ছিনিয়ে নেওয়ার দাবি শিবরাজ সরকারের। আইন অনুযায়ী পাকিস্তানে চলে যাওয়া ব্যক্তিদের সম্পত্তি ভারত সরকারের বলে দাবি করা হয়। ২০১৯ সালে এই আইনের সংশোধন অনুযায়ী প্রমাণিত হয় এই সম্পত্তির মালিক সাজিদা সুলতান। তার জেরেই সইফের (Saif Ali Khan) হাতছাড়া হতে চলেছে ভূপালের (Bhopal) সম্পত্তি। সাজিদা পাকিস্তানে (Pakistan) চলে যাওয়াকে হাতিয়ার করেছে বিজেপি সরকার।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...