Friday, June 26, 2026

মঞ্চে অনুষ্ঠান চলাকালীন অসুস্থ মোনালি, ভর্তি করা হলো হাসপাতালে

Date:

Share post:

কোচবিহারের দিনহাটায় অনুষ্ঠান করার সময় মঞ্চে হঠাৎ অসুস্থ সংগীত শিল্পী মোনালি ঠাকুর (Monali Thakur)। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর(Uadayan Guha) বাবা তথা প্রাক্তন মন্ত্রী কমল গুহর জন্মবার্ষিকীতে দিনহাটা উৎসবের মঞ্চে অনুষ্ঠান পরিবেশনের সময় আচমকা শ্বাসকষ্ট শুরু হয় গায়িকার। রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। চিন্তায় অনুরাগীরা।

আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে শিল্পীর চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত তাঁর মেডিক্যাল আপডেট মেলেনি।গত কয়েকদিন ধরেই বাংলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করছেন মোনালি। প্রাথমিকভাবে জানা যাচ্ছে শ্বাস নিতে অসুবিধা হওয়ার কারণেই আচমকা অসুস্থ হয়ে পড়েন শিল্পী। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন সকলেই।

 

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...