Sunday, May 31, 2026

ইডেনে আজ হাইভোল্টেজ টি-টোয়েন্টি, ক্রিকেটপ্রেমীদের জন্য বাড়তি ট্রেন রেলের

Date:

Share post:

ক্রিকেটের নন্দনকাননে ভারত বনাম ইংল্যান্ড (Ind vs Eng) টি-টোয়েন্টি মহাযুদ্ধ শুরু হচ্ছে আজ। শুধু শহরের নয় শহরতলির বিভিন্ন প্রান্ত থেকেই ক্রিকেটপ্রেমীরা ভিড় জমাবেন ইডেন গার্ডেন্সে(Eden gardens)। খেলা শুরু সন্ধ্যা সাড়ে ছটায়। মাঠের হিসেব বলছে, দুপক্ষের ৪০ ওভার খেলা সম্পূর্ণ হতে প্রায় দশটা বাজবে। সেক্ষেত্রে ক্রিকেটপ্রেমীদের ফেরার সমস্যার কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিল রেল। রাতের ম্যাচ দেখে যাতে ট্রেনপথে ফিরতে কোনও অসুবিধা না হয় সেই কারণে ২২ জানুয়ারি (বুধবার) দুটি অতিরিক্ত ১২ কোচের ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

একদিকে, দীর্ঘদিন পর চোট সারিয়ে মাঠে ফিরতে চলেছেন তারকা বোলার মহম্মদ শামি। অন্যদিকে আবার সূর্য – সঞ্জুদের মারকুটে ব্যাটিং দেখার জন্য উন্মাদনায় ফুটছেন ফ্যানেরা। সব মিলিয়ে আজকের ম্যাচ নিঃসন্দেহে হাই ভোল্টেজ হতে চলেছে।তাই মাঠের টেনশনের পর যাতে বাড়ি ফেরার জন্য চিন্তা করতে না হয় সে কারণে রেলের (Indian Railway) তরফে জানানো হয়েছে যে, বুধবার রাত ১১টা ৫০ মিনিটে প্রিন্সেপ ঘাট স্টেশন ছাড়বে ইএমইউ স্পেশাল ট্রেন যা বারাসত পৌঁছবে রাত একটা নাগাদ। এছাড়া বিবাদি বাগ থেকে স্পেশাল ট্রেনটি ছাড়বে রাত ১২টা বেজে ২ মিনিটে যা বারুইপুরে পৌঁছবে রাত দেড়টায়। ফলে রাতে বাড়ি ফেরা নিয়ে দর্শকদের খুব একটা সমস্যা হবে না।

Related articles

বিক্রমই ‘তারকাটা’ প্রযোজক, রবিবাসরীয় ভিডিও পোস্টে জানালেন অভিনেতা নিজেই 

দুদিন আগে বিবৃতি প্রকাশ করে জানিয়েছিলেন জি ফাইভের 'তারকাটা' (Taarkata) সিরিজের প্রযোজনা থেকে নিজের নাম সরিয়ে নিচ্ছেন অভিনেতা...

এশিয়াডে পদকের স্বপ্ন শেষ, যোগী রাজ্যে খুন প্রতিভাবান প্যারা অ্যাথলিট

যোগী রাজ্যে খুন জাতীয় স্তরের প্যারা অ্যাথলিট চিরাগ ত্যাগী (Chirag Tyagi)। কয়েক দিন আগেই এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন...

অভিষেকের হামলাকারীরা লাভলি ঘনিষ্ঠ! অভিযোগ উঠতেই পাল্টা জবাব প্রাক্তন বিধায়িকার

দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরে (Sonarpur, South 24 Parganas) মৃত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত তৃণমূল...

হিমাচলে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট নীচে গাড়ি! মৃত্যু ৮ পর্যটকের

হিমাচল প্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা (Himachal Pradesh Accident)! নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়েছে এক যাত্রীবাহী গাড়ি।...