Saturday, June 20, 2026

আজ আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক

Date:

Share post:

জেলা সফরে আজ আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মালদহের বৈঠক শেষ করে মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার হাসিমারা বায়ু সেনা ছাউনিতে নামেন মমতা। সেখান থেকে সড়ক পথে বিকাল সাড়ে তিনটে নাগাদ মালঙ্গি বনবাংলোতে তিনি পৌঁছন। মাঝে হাসিমারা গুরুদ্বারা সহ একাধিক জায়গায় মুখ্যমন্ত্রীর (CM) গাড়ি দাঁড়ায়। শিশুদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতেও দেখা গেছে তাঁকে। এরপর আজ বুধবার দুপুরে জেলা শহরের প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সকাল থেকেই নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।

নবান্ন (Nabanna) সূত্রে জানা গেছে, এদিনের বৈঠকের পর মালঙ্গি বন বাংলোতেই ফিরবেন মুখ্যমন্ত্রী। এরপর ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) কালচিনির সুভাষিণী চা বাগানের মাঠে সরকারি সুবিধা প্রদানের অনুষ্ঠানে বিভিন্ন জনকল্যাণমুখী পরিষেবা প্রাপকদের হাতে তুলে দিতে চলেছেন। এই সরকারি অনুষ্ঠান থেকেই আট হাজার চা শ্রমিককে জমির পাট্টা দিতে চলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। পাশাপাশি কয়েকশো চা শ্রমিক চা সুন্দরী প্রকল্পের ঘরও পেতে চলেছেন। বৃহস্পতিবার আলিপুরদুয়ারেই নেতাজি জন্মজয়ন্তী পালন করবেন মুখ্যমন্ত্রী। সেদিনই কলকাতায় ফেরার কথা রয়েছে তাঁর।

Related articles

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...