Monday, April 6, 2026

সাইরেন-শঙ্খধ্বনিতে ডুয়ার্সে প্রথম নেতাজি জন্মজয়ন্তী পালন: জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

এই প্রথম ডুয়ার্সে নেতাজির জন্মজয়ন্তী পালন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে সাইরেনের সঙ্গে বাজবে শাঁখ। বুধবার, আলিপুরদুয়ারের (Alipurduwar) প্রশাসনিক সভা থেকে সেকথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেন, ডুয়ার্সে এই প্রথমবার পালিত হচ্ছে নেতাজি জয়ন্তী। আমি নিজে সেখানে থাকব।

২৩ জানুয়ারি পাহাড় থেকে একাধিকবার নেতাজি জয়ন্তী পালন করেছেন মুখ্যমন্ত্রী। এবার ডুয়ার্সে (Dooars) নেতাজির জন্মজয়ন্তী পালন করার কথা জানান। ডুয়ার্সে নেতাজির জন্মদিবসকে স্মরণীয় করে রাখার পরিকল্পনা নিয়েও বিস্তারিত জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। বলেন, ডুয়ার্সে এই প্রথমবার পালিত হচ্ছে নেতাজি জয়ন্তী। আমি নিজে সেখানে থাকব। নেতাজি সুভাষচন্দ্র বসু যে সময় জন্মেছেন, সেই সময় সাইরেন বাজবে, হবে শঙ্খধ্বনি।

এদিন আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক থেকে ফের একবার তা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। বলেন, নেতাজির জন্মলগ্নে শঙ্খ বাজানোর জন্য আমি একটি নতুন শাঁখ কিনে এনেছি। বাড়িতে প্রতিদিন যে শাঁখ বাজাই সেটা আনিনি। হয়তো সেটা আনলে ভাল বাজাতে পারতাম। নতুন শাঁখ বৃহস্পতিবার বাজাব ডুয়ার্সে। সকল ডুয়ার্সবাসী আসুন, নেতাজির জন্মজয়ন্তীর অনুষ্ঠানে শামিল হোন। যাঁরা আসবেন শঙ্খ নিয়ে আসুন। যাঁরা বাড়ি থাকবেন সকলকে অনুরোধ করছি, নেতাজির জন্মলগ্ন ১২টা ১৫ মিনিট। সেইসময় আপনারাও বাড়িতে বাড়িতে শাঁখ বাজান। স্মরণীয় করে রাখুন এই দিনটি।

একই সঙ্গে মুখ্যমন্ত্রী এদিন জেলা প্রশাসনের আধিকারিকদের কাছে সীমান্তে নজরদারি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে চান। জেলার পুলিশ সুপার মুখ্যমন্ত্রীকে জানান সীমান্তে কড়া নজরদারি রাখা হয়েছে। গোটা পরিস্থিতির ওপর পুলিশি নজরদারি চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার জেলা প্রশাসনকে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি নেওয়ার নির্দেশ দেন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...