Thursday, June 25, 2026

মাঘের পিচে ব্যাটিং ভ্যানিশ শীতের, পশ্চিমী ঝঞ্ঝার স্পেলে ব্যাকফুটে হিমেল হাওয়া!

Date:

Share post:

জানুয়ারির শেষলগ্নে প্রকৃতির পিচ কিউরেটরের ভূমিকায় ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা। চলতি মরশুমে ২-৩ দিন স্টেপ আউট করে ব্যাট করার সুযোগ পেয়েছিল শীত, কিন্তু যত সময় গড়াচ্ছে ততই জাঁকিয়ে বসছে উষ্ণ অনুভূতি। এর মাঝেই সুসংবাদ দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে, চলতি সপ্তাহে এক ধাক্কায় প্রায় ৩ ডিগ্রি পর্যন্ত পারদপতন হতে পারে।

জেলায় জেলায় তাপমাত্রার পারদ ঊর্ধমুখী। বুধবার দক্ষিণবঙ্গের ৯ জেলায় এবং বৃহস্পতিবার ১২ জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গেও কুয়াশার দাপটে দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে যেতে পারে। বিশেষ করে আগামী দুদিন মালদহ দুই দিনাজপুর এবং কোচবিহারের এই সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা জুড়ে হিমেল অনুভূতি এখনই মিলছে না। তবে সপ্তাহের শেষের দিকে পরিস্থিতির সামান্য বদল হতে পারে। বুধবার কলকাতার (Kolkata Temperature) সর্বোচ্চ তাপমাত্রা ২৬ এবং সর্বনিম্ন ১৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গের শুষ্ক আকাশ থাকলেও উত্তরের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পূর্ব বাতাসের সঙ্গে জলীয়বাষ্প ঢোকার কারণে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...