Saturday, June 20, 2026

ইচ্ছেমতো চলছে মেট্রো! বাতিল-ভিড়ে আহত মেট্রোযাত্রী

Date:

Share post:

গোটা রেল ব্যবস্থাকে নিজেদের ইচ্ছা মতো চালানোটাই যেন রীতি করে নিয়েছে অশ্বিনী বৈষ্ণবের (Ashwini Vaishnaw) কর্মী-আধিকারিকরা। লোকাল ট্রেন (local train) শিয়ালদহ বা হাওড়া শাখায় কতদিন সময়ে চলে তা হাতে গুণে বলা যায়। এবার মেট্রোতেও সেই রীতি চালু করে দিল রেল। বুধবার দমদমে (Dumdum) ভিড়ের মধ্যে যাত্রীদের ধাক্কায় স্টেশনে পড়ে যান এক মহিলাও। এই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য।

সম্প্রতি মেট্রোর আয় নিয়ে মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro) অভিযোগ করেছিল। মেট্রো চালিয়ে লোকসানের জেরে শেষ মেট্রো নিয়ে ব্যাপক টালবাহানা করা হয়। অথচ যে সময়ে মেট্রোতে তিল ধারণের জায়গা থাকে না সেই সময়েও মেট্রো চালাতে ব্যর্থ কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। বুধবার সেভাবেই কবি সুভাষ (Kabi Subhash) থেকে দমদমগামী (Dumdum) লাইনে বেলা ১২টা থেকে ব্যাহত পরিষেবা। কিন্তু কেন পরপর বাতিল মেট্রো তা নিয়ে কোনও মাথাব্যাথাই নেই মেট্রো কর্তৃপক্ষের। স্টেশনে এনিয়ে কোনও ঘোষণাও করা হয়নি বলে ক্ষোভ যাত্রীদের।

মেট্রো কর্তৃপক্ষের দাবি, পরিষেবা ঠিক আছে। ট্রেন চলছেই। বেলা ১২টা ৪০ নাগাদ একটি রেক দক্ষিণেশ্বর স্টেশন থেকে প্ল‍্যাটফর্ম ছেড়ে বেরোনোর আগেই যান্ত্রিক সমস্যা (technical fault) দেখা যায়। এই কারণে সেই সময় রেকটি তখন ছাড়তে পারেনি। পরে ওই রেকের যাত্রীদের নিয়ে অন‍্য একটি রেক ১২টা ৫০ নাগাদ রওনা দেয়। একটি মেট্রো ছাড়তে পারেনি। ১০ মিনিট পরে অন‍্যটি ছাড়ে। যাত্রীদের মধ‍্যে কোনও হুড়োহুড়ি দেখা যায়নি। আমরা প্রতি মুহূর্তে নজর রেখেছি। যদিও ১২.২০-র পর থেকে কেন ব্যহত হয়েছে মেট্রো পরিষেবা (metro service), তা নিয়ে কোনও ব্যাখ্যা নেই কর্তৃপক্ষের কাছে।

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...