Monday, April 6, 2026

বালিঘাট ও বালি হল্ট স্টেশনের মাঝে ব্রিজ সংস্কারে বন্ধ বালি ব্রিজ, ভোগান্তি চরমে

Date:

Share post:

বালি ব্রিজ বন্ধ থাকায় সমস্যায় সাধারণ মানুষ। বালিঘাট ও বালি হল্ট স্টেশনের মাঝে ব্রিজ সংস্কারে বন্ধ বালি ব্রিজ। বুধবার রাত ১২টা থেকে টানা পাঁচ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বালি ব্রিজ(Bali bridge)। ডানকুনিগামী বাস-গাড়ি চলছে নিবেদিতা সেতু দিয়ে। ফলে আজ ২৩ থেকে ২৭ জানুয়ারি ভোর ৪ টে পর্যন্ত বালি ব্রিজের উপর দিয়ে যাতায়াত করা মানুষদের চরম হয়রানির শিকার হতে হচ্ছে।

বালি ব্রিজের একাংশ দিয়ে কলকাতাগামী গাড়ি ঢুকতে পারবে। কিন্তু কলকাতা থেকে বালি হল্ট, হয়ে বোম্বে রোড, দিল্লি রোডগামী বাস বা গাড়ি বেরোতে পারবে না। সেই বাসগুলো যাবে নিবেদিতা সেতু হয়ে। তবে বাসের কোনও টোলট্যাক্স লাগবে না। কলকাতাগামী লেন খোলা রাখা হলেও উল্টোদিকে বেরোনোর লেন বন্ধ থাকছে। কারণ ব্রিজ রক্ষণাবেক্ষণের কাজ চলবে ওই সময়।

কিছু মানুষের ক্ষোভ যে তাদের চার কিলোমিটার হেঁটে রাজচন্দ্রপুর(ramchandrapur ) থেকে বাস ধরতে হচ্ছে। যদিও এই রক্ষণাবেক্ষণ অত্যন্ত প্রয়োজন ছিল বলে জানা গিয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...