Saturday, June 13, 2026

ভারত-মার্কিন সম্পর্কের নতুন অধ্যায়ে ট্রাম্প সরকারের অগ্রাধিকারে ভারত : জয়শংকর

Date:

Share post:

ডোনাল্ড ট্রাম্প(Donald Trump) প্রশাসন ভারতের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এমনই জানালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। মার্কিন যুক্তরাষ্ট্রে দাঁড়িয়ে তিনি বলেন, প্রথমবার ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার সময়েই দুই দেশের সম্পর্কের ভিত শক্তিশালী হয়েছিল। এবার সেই ভিতের উপর দাঁড়িয়েই ইন্দো-মার্কিন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। কোয়াডকে এগিয়ে নিয়ে যেতে ভারতের মতোই যথেষ্ট আগ্রহী ট্রাম্প সরকার, এমনটাই মনে করেন জয়শংকর(Jayshankar)।

তিনি জানান, ট্রাম্প প্রশাসন ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে বদ্ধপরিকর। জয়শংকরের মতে, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে এশিয়ায় ভারতের গুরুত্ব ক্রমবর্ধমান। চিনের বাড়াবাড়িতে লাগাম টানতে ভারতকে ঘনিষ্ঠভাবে পাশে চাইছে আমেরিকা।
ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন জয়শংকর। এই নতুন সরকারের প্রথম কূটনৈতিক বৈঠকেও ভারতের বিদেশমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মার্কিন বিদেশ সচিব মারো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, “ট্রাম্প প্রশাসন ভারতকে পাশে রাখতে খুবই আগ্রহী।”

তিনি বলেন, মার্কিন আধিকারিকদের সঙ্গে বৈঠক করে আমার স্পষ্ট ধারণা, দ্বিপাক্ষিক সম্পর্কের ভিতের উপরেই ভারতের সঙ্গে আরও মজবুত বন্ধন গড়ে তুলতে চায় আমেরিকা(America)। প্রথমবার ট্রাম্প যখন প্রেসিডেন্ট হন, তখনই দুই দেশের সম্পর্কের ভিত শক্তিশালী হয়েছিল।

Related articles

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...