Tuesday, June 23, 2026

এক্তিয়ারের বাইরে গিয়ে অতিসক্রিয়তা! ইডিকে জরিমানা করল বম্বে হাইকোর্ট

Date:

Share post:

এক্তিয়ারের বাইরে গিয়ে অতিসক্রিয়তা দেখানোর খেসারত দিতে হল কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। বম্বে হাইকোর্ট ইডিকে কার্যত তুলোধোনা করে ১ লক্ষ টাকা জরিমানা করল।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলা হল, তদন্তের নামে কোনও অবস্থাতেই সাধারণ মানুষকে হেনস্থা করতে পারেন না তারা। আইনের এক্তিয়ারের মধ্যে থেকে কাজ করতে হবে ইডিকে।
যে মামলার পরিপ্রেক্ষিতে ইডিকে জরিমানা করে আদালত, সেটি মুম্বইয়ের এক রিয়েল এস্টেট ব্যবসায়ী রাকেশ জৈনের বিরুদ্ধে ইডির সংঘাতকে কেন্দ্র করে। জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ এনেছিল ইডি। ওই রিয়েল এস্টেট ব্যবসায়ীর থেকে সম্পত্তি কিনেছিলেন এমন এক ব্যক্তি চুক্তিভঙ্গ ও প্রতারণার অভিযোগ এনে মুম্বইয়ের ভিলে পার্লে পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেন। সেই এফআইআরের ভিত্তিতেই ব্যবসায়ীর বিরুদ্ধে আর্থিক তছরুপের তদন্ত শুরু করে ইডি। অগাস্ট মাসে ওই ব্যবসায়ীকে সমন পাঠানো হয়। মঙ্গলবার বম্বে হাইকোর্টের বিচারপতি মিলিন্দ যাদবের বেঞ্চ ইডির সমন খারিজ করে দিয়ে বলে, ওই ব্যবসায়ীর বিরুদ্ধে বিনা কারণে মামলা করা হয়েছে। অভিযোগ দাঁড়ায় না।

আরও পড়ুন- জমকালো উদ্বোধন! শুরু হল একাদশতম কলকাতা আন্তর্জাতিক শিশু-চলচ্চিত্র উৎসব

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...