Thursday, June 25, 2026

বাংলার বাড়ি প্রকল্পে টাকা নিয়ে সাইবার জালিয়াতি রুখতে প্রচারে জোর রাজ্যের

Date:

Share post:

বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরির টাকা পাওয়া উপভোগ তারা যাতে সাইবার জালিয়াতির শিকার না হয় সেজন্য জোরদার প্রচার অভিযান শুরু করেছে রাজ্য সরকার।

এই মুহূর্তে পাঁচ জেলায় চলছে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর শেষ মুহূর্তের কাজ। এই সময়টাকেই ‘টার্গেট’ করে সাইবার অপরাধীরা। সেকথা মাথায় রেখে রাজ্যের পঞ্চায়েত দফতর ৫ দফা নির্দেশিকা জারি করেছে। পাশাপাশি উপভোক্তাদের সুরক্ষিত করতে সাইবার অপরাধীদের পাকড়াও করতে সমস্ত ধরনের তৎপরতা চালানো হচ্ছে। সেই কারণে ফোন করে কেউ কোনও ওটিপি চাইলেই হেল্পলাইন নম্বর ১১২-তে ফোন করার আর্জি জানানো হচ্ছে উপভোক্তাদের। জেলায় জেলায় সচেতনতা শিবিরও করা হচ্ছে। পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা সেখানে গিয়ে মানুষকে এ বিষয়ে সতর্ক করছেন। বাড়ি তৈরীর বিষয়ে নানা পরামর্শ দেওয়ার পাশাপাশি সাইবার অপরাধ সম্পর্কে তাদের সতর্ক করা হচ্ছে।

জানা গিয়েছে, মূলত আপৎকালীন পরিস্থিতিতে দমকল, অ্যাম্বুলেন্স ও পুলিসি সাহায্যের জন্য এই হেল্পলাইন নম্বরটি ব্যবহৃত হয়। ১১২-তে ফোন করলেই উপভোক্তাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করবে সংশ্লিষ্ট থানার পুলিস। শুরু হবে তদন্ত। তবে তার আগে কেউ যাতে ওটিপি ও আধার নম্বর না দিয়ে ফেলেন, সে ব্যাপারে সচেতন করা হচ্ছে উপভক্তোদের। তাঁদের বলে দেওয়া হচ্ছে, জেলা বা বিডিও অফিস থেকে উপভোক্তাদের ফেন করলেও কেউই কখনও ওটিপি বা আধার নম্বর চাইবে না।

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...