Saturday, April 4, 2026

নেতাজি বড় চক্রান্তের শিকার! কেন্দ্রকে দুষে আক্ষেপ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

“নেতাজি বড় চক্রান্তের শিকার! দুঃখ হয়, আমাদের জন্য এত লড়াই করলেন, কীভাবে তাঁর মৃত্যু হল আজও আমরা জানতে পারলাম না।” বৃহস্পতিবার কালচিনিতে নেতাজির ১২৮তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে কেন্দ্রকে দুষে আক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandyopadhyay)। তাঁর কথায়, “নেতাজিকে যাতে সারা দেশ শ্রদ্ধা জানাতে পারে এবং দেশনায়ক দিবস হিসেবে পালন করতে পারেন সেজন্য কেন্দ্রের উচিত নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা করা।”

এই প্রথম ডুয়ার্সে সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করলেন মুখ্যমন্ত্রী। সেখানে নেতাজির আদর্শের কথা তুলে ধরেন রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন সর্বধর্ম। সমন্বয়ের বার্তা দিয়েছিলেন দেশনায়ক সুভাষচন্দ্র। সেই আদর্শকে সামনে রেখে এগিয়ে চলেছে বাংলা।

নেতাজির জীবন রহস্য নিয়েও আক্ষেপ মুখ্যমন্ত্রীর গলায়। তাঁর কথায়, নেতাজির জন্মদিন তো আমরা জানি কিন্তু আজও জানা গেল না তাঁর তিরোধান রহস্য। বলেন, “নেতাজি বড় চক্রান্তের শিকার! দুঃখ হয়, আমাদের জন্য এত লড়াই করলেন, কীভাবে তাঁর মৃত্যু হল আজও আমরা জানতে পারলাম না।”

এরপরে কেন্দ্রের বিরুদ্ধে নেতাজিকে যথাযথ সম্মান না দেওয়ার অভিযোগ তুলবেন মমতা। বলেন, “নেতাজিকে যাতে সারা দেশ শ্রদ্ধা জানাতে পারে এবং দেশনায়ক দিবস হিসেবে পালন করতে পারেন সেজন্য কেন্দ্রের উচিত নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা করা। অথচ আজও ওরা তা করেনি, তবে আমরা রাজ্যের তরফে নেতাজির জন্মদিনে সরকারি ছুটির ব্যবস্থা করেছি।”মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের কাছে থাকা এই সংক্রান্ত ৬৪ টি ফাইল প্রকাশ করা হয়েছে। কেন্দ্র কেন গোপন ফাইল প্রকাশ্যে আনছে না? প্রশ্ন মমতার।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...