Tuesday, June 23, 2026

রঞ্জিতেও ব্যাট হাতে ব্যর্থ রোহিত-যশস্বীরা, রান এল না পন্থের ব্যাট থেকেও

Date:

Share post:

ঘোরোয়া ক্রিকেটের ব্যাট হাতে ব্যর্থ ভারত অধিনায়ক রোহিত শর্মা। এদিন রঞ্জিট্রফির ম্যাচে মুম্বইয়ের হয়ে খেলতে নামেন রোহিত। মুম্বইয়ের সামনে জম্মু-কাশ্মীর। সেখানে খেলতে নেমে মাত্র ৩ রান করলেন ভারত অধিনায়ক। একই অবস্থা যশস্বী জসওয়ালেরও। ৪ রান করেন তিনি।

টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট হাতে ব্যর্থ রোহিত। বলতে নিউজিল্যান্ড সিরিজ থেকে অস্ট্রেলিয়া সিরিজ, দুই সিরিজে ব্যাট হাতে ব্যর্থ হন ভারতীয় ক্রিকেটাররা। এরপর টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের ঘোরোয়া ক্রিকেটে খেলার কথা বলে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই মত রঞ্জি খেলতে নামেন ভারতের একাধিক প্রথমসারির ক্রিকেটাররা । আর তাতেও ব্যর্থ রোহিতরা।

মুম্বইয়ের শরদ পওয়ার ক্রিকেট অ্যাকাডেমির মাঠে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে খেলতে নামে মুম্বই। ওপেন করতে নামেন টিম ইন্ডিয়ার দুই ওপেনার রোহিত ও যশস্বী। সকলের নজর ছিল তাঁদের দিকে। কিন্তু শুরুতের ধাক্কা খায় মুম্বঈ। গেলেন রোহিতেরা। এদিন প্রথমে আউট হন যশস্বী। আট বল খেলে ৪ রানের মাথায় আকিব নবির বলে এলবিডব্লিউ হন তিনি। একটি মাত্র চার মারেন যশস্বী। রোহিত শুরু থেকে ধরে খেলছিলেন। কিন্তু তাতে বিশেষ সুবিধা হয়নি তাঁর। ১৯ বল খেলে ৩ রান করে আউট রোহিত। উমরান নাজিরের বল ফ্লিক করতে যান। ব্যাটের কানায় লেগে বল উঠে যায়।

একই অবস্থা ঋষভ পন্থেরও। দিল্লির হয়ে রঞ্জি খেলতে নামেন পন্থ । তাদের প্রতিপক্ষ সৌরাষ্ট্র। প্নথ এদিন আউট হন ১ রানে।

আরও পড়ুন- Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Related articles

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীনাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...