Monday, April 6, 2026

এবার হুমকির বার্তা কৌতুকশিল্পী কপিল শর্মাকে

Date:

Share post:

সইফ আলি খানের উপর হামলার ঘটনার রেশ এখনও মেলায়নি। এরই মধ্যে ফের আতঙ্ক মুম্বইয়ের(mumbai )টিনসেল টাউনে। এ বার হুমকির বার্তা এল কৌতুকশিল্পী কপিল শর্মার(Kapil Sharma)কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাকিস্তান থেকে ই-মেল মারফত খুনের হুমকি এসেছে। শুধু তিনি নন, অভিনেতা রাজপাল যাদব, কৌতুকশিল্পী সুগন্ধা মিশ্র ও নৃত্য পরিচালক রেমো ডিসুজার কাছেও এসেছে হুমকি বার্তা। ইতিমধ্যে পুলিশ এই বিষয়ে তদন্তও শুরু করেছে।

মুম্বইয়ের অম্বোলি থানার পুলিশ এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে । পুলিশের কাছে যে ইমেলের তথ্য এসেছে তাতে বলা হয়েছে, নিজেদের প্রচারের জন্য এমন বার্তা দেওয়া হয়নি। তাই কেউ এই বিষযকে হালকাভাবে নেবেন না। আমরা আপনাদের প্রতিদিনের জীবনযাপনের উপর নজর রাখছি।এই হুমকি বার্তা এড়িয়ে গেলে পরিণতি আরও খারাপ হতে পারে, বলে হুমকি দেওয়া হয়েছে। সইফের ঘটনার পরে এই হুমকি বার্তা আসায় ফের আতঙ্কের আবহ তৈরি হয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...