Friday, April 3, 2026

রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধারে চাঞ্চল্য

Date:

Share post:

বৃহস্পতির সকালে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে (Rabindra Sarobar) হঠাৎ করেই কম্বল চাপা দেওয়া অজ্ঞাত পরিচয় যুবককে শুয়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। কাছে যেতেই বোঝা যায় দেহ নিথর। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সাত সকালে সরোবরের স্টেডিয়ামে যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায়। মৃতের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ এর মধ্যে।

পুলিশ সূত্রে জানা যায়, এদিন সকাল ন’টা নাগাদ স্টেডিয়ামের নীচের বারান্দায় একটি কম্বল চাপা দেওয়া অবস্থায় সংজ্ঞাহীন হয়ে পড়ে থাকতে দেখা যায় এই যুবককে। খবর পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় রবীন্দ্র সরোবর থানায় পুলিশ। যুবককে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে (M R Bangur Hospital) নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কীভাবে মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে খবর। স্থানীয়রা বলছেন, ওই যুবককে প্রায়ই স্টেডিয়াম চত্বরে ইতস্তত ঘোরাফেরা করতে দেখা যেত। শেষ পাওয়া খবর অনুযায়ী, যুবকের দেহে কোনও আঘাতের চিহ্ন নেই এবং পরিচয়ও জানা যায়নি।রবীন্দ্র সরোবরের গেট বন্ধ থাকা অবস্থায় কীভাবে ওই যুবক ভেতরে ঢুকলেন তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...