Wednesday, June 24, 2026

ইডেনে খেলতে নেমে নজির হার্দিকের, টপকে গেলেন বুমরাহকে

Date:

Share post:

গতকাল ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ খেলতে নামে ভারতীয় দল। প্রথম ম্যাচে ইংরেজদের বিরুদ্ধে ৭ উইকেটে জয় পায় সূর্যকুমার যাদবের দল। আর এই ম্যাচে খেলতে নেমে নজির গড়লেন হার্দিক পান্ডিয়া। গতকাল ৪ ওভার বল করে ৪২ রান দিয়ে ২ উইকেট নেন হার্দিক। আর দুই উইকেট নিতেই রেকর্ড গড়েন ভারতের তারকা অলরাউন্ডার। এক্ষেত্রে টি-২০তে ভারতীয় বোলারদের মধ্যে উইকেটের সংখ্যায় হার্দিক ছাপিয়ে গেলেন যশপ্রীত বুমরাহকে।

গতকালের ম্যাচের আগে টি-২০ ক্রিকেটে ৮৯ উইকেট ছিল হার্দিকের। বুমরাহরও উইকেট সংখ্যা ছিল ৮৯ । তবে ইডেনে জোড়া উইকেটের ফলে ক্রিকেটের ছোট ফর্মাটে বুমরাহকে টপকে যান হার্দিক। এখনও পর্যন্ত হার্দিকের উইকেটের সংখ্যা বেড়ে হয়েছে ৯১। ১১০ ম্যাচ খেলে এই কীর্তি করেছেন তিনি। শুধু বুমরাহ নয় ভুবনেশ্বর কুমারকেও টপকে যান হার্দিক। ৮৭ ম্যাচে ৯০ উইকেট নিয়েছেন ভুবনেশ্বর। এখন তাঁর উপরে হার্দিক।

তবে ইডেনে শুধু হার্দিক নয়, রেকর্ড গড়েছেন অর্শদীপ সিংও। ইডেনে ২ উইকেট নিয়েছেন তিনি। ফলে ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক হয়েছেন তিনি। ছাপিয়ে গিয়েছেন যুজবেন্দ্র চ্যাহলকে। এত দিন ক্রিকেটের ছোট ফর্ম্যাটে ভারতের সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন চ্যাহল। ৮০টি ম্যাচে ৯৬টি উইকেট রয়েছে তাঁর। সেই রেকর্ডই ভেঙে দিলেন অর্শদীপ। টি-টোয়েন্টিতে ৬১টি ম্যাচে তাঁর উইকেটের সংখ্যা এখন ও পর্যন্ত ৯৭।

আরও পড়ুন- রঞ্জিতেও ব্যাট হাতে ব্যর্থ রোহিত-যশস্বীরা, রান এল না পন্থের ব্যাট থেকেও

Related articles

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...