Saturday, April 4, 2026

বাংলাদেশে গোপনে পাক গুপ্তচর সংস্থা ISI-এর প্রধান! মুখে কুলুপ ইসলামাবাদ-ঢাকার

Date:

Share post:

পাকিস্তানের (Pakistan) সঙ্গে বাংলাদেশের (Bangladesh) ইউনুস সরকারের গোপন আঁতাঁত! গোপনে ঢাকায় পৌঁছেছেন পাক গুপ্তচর সংস্থা ISI-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক, ISI-এর ডিরেক্টর জেনারেল অ্যানালিসিস মেজর জেনারেল শহিদ আমির আফসার, মেজর জেনারেল আলম আমির আওয়ান এবং এসএসজি-র কর্তা মহম্মদ উসমান লতিফ। যদিও সরকারি ভাবে এই সফর নিয়ে মুখে কুলুপ ঢাকা-ইসলামাবাদ দুপক্ষেরই।

এই মাসেই বাংলাদেশে সেনার উচ্চপদস্থ ৬ আধিকারিক পাকিস্তান গিয়েছিলেন। ৬ দিনের সফর সেরে ১৭ জানুয়ারি তাঁরা বাংলাদেশে ফিরেছেন। এরপরই ২১ জানুয়ারি পাকিস্তানের (Pakistan) থেকে সেনা অধিকারিকদের একটি দল বাংলাদেশে গিয়েছে। ভারতীয় গোয়ন্দা সূত্রে খবর, এই দলেই আছেন পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক। সঙ্গে আইএসআই-এর ডিরেক্টর জেনারেল অ্যানালিসিস মেজর জেনারেল শহিদ আমির আফসার, মেজর জেনারেল আলম আমির আওয়ান এবং এসএসজি-র কর্তা মহম্মদ উসমান লতিফ।

গোয়ান্দা রিপোর্ট অনুযায়ী, ইকে ৫৮৬ নং আমিরশাহির বিমানে দুবাই হয়ে চার সদস্যের পাক আধিকারিকদের দল ৩ দিনের সফরে পৌঁছয় ঢাকায়। সেই দল নিয়েই সতর্ক করেছেন ভারতীয় গোয়েন্দারা। তাঁদের দাবি, পাকিস্তানের এই দলটিকে বিমানবন্দরে স্বাগত জানান ডিজিএফআই-এর এক ব্রিগেডিয়ার মেহেদি। ঢাকায় পাঁচতারা হোটেল র‌্যাডিসন ব্লু-তে রয়েছেন পাক-চররা। এই দলকে গাজিপুরে অস্ত্র কারখানায় নিয়ে যাওয়ায় হয়। বাংলাদেশি সেনার উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন পাক গুপ্তচররা।

বাংলাদেশ যে ভারতের বিরুদ্ধে ঘুঁটি সাজাচ্ছে পাক গুপ্তচর সংস্থার আধিকারিকদের ঢাকা সফরই তার প্রমণ বলে মত কূটনৈতিক মহলের। এর আগে পাক জাহাজ ভিড়ছে বাংলাদেশে বিভিন্ন বন্দরে। চিনের সঙ্গেও যুদ্ধ সরঞ্জাম কেনার আলোচনা করছে ইউনুস সরকার। আর এসবই ভারত-বিরোধী পদক্ষেপ বলে অভিযোগ বিভিন্ন মহলের।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...