Sunday, June 14, 2026

মহারাষ্ট্রের জলগাঁওয়ে ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ১৩!

Date:

Share post:

আগুন আতঙ্কের গুজবে (fire rumour in Train) মহারাষ্ট্রের (maharashtra)জলগাঁওয়ে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩। সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। বুধবার মিথ্যে ফায়ার অ্যালার্মের জেরে ট্রেন থেকে পার্শ্ববর্তী লাইনে ঝাঁপ দিয়ে নামার সময় উলটো দিক থেকে আসা কর্নাটক এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় পুষ্পক এক্সপ্রেসের ১১ যাত্রীর। এরপর বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। জলগাঁওয়ের সিভিল হাসপাতালে বাকিদের চিকিৎসা চলছে, যার মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীর দাবি অনুযায়ী এক চা-ওয়ালা ট্রেনে আগুন লাগার গুজব ছড়িয়ে ছিলেন। তিনি নিজেই এমার্জেন্সি চেন টানেন। ট্রেনের গতি কমতেই জীবন বাঁচাতে অনেকেই গাড়ি থেকে লাফ দেন। বাঁদিকের দরজা দিয়ে যাঁরা নেমেছিলেন তাঁদের কারোর মৃত্যু হয়নি কারণ ওইদিকে কোনও রেল ট্র্যাক ছিল না। তবে কত উঁচু থেকে লাফ দেওয়ার ফলে বেশ কয়েকজন গুরুতর আঘাত পেয়েছেন বলে জানা যাচ্ছে। মৃতদের পরিবারকে দেড় লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র।

 

Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...