Friday, April 3, 2026

স্বাস্থ্য পরিষেবা নিয়ে কেন্দ্রকে নিশানা অভিষেকের

Date:

Share post:

দেশের স্বাস্থ্য পরিষেবা হাল তলানিতে। সঠিক পরিষেবা পেতে হলে পকেটে টান পড়ে সাধারণ মানুষের। এই পরিস্থিতি মডেল সেবাশ্রয়। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে কেন্দ্রকে নিশানা করলেন তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেবশ্রয়ের (Sebaashray)পরিষেবার খতিয়ান তুলে ধরেন তিনি।

শুক্রবার, নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) অভিষেক লেখেন, “ভারতে স্বাস্থ্য পরিষেবা দীর্ঘদিন ধরেই চ্যালেঞ্জের সম্মূখীন। গ্রামে-শহরে এই পরিষেবায় বিভাজন স্পষ্ট। অতিরিক্ত খরচ, অপর্যাপ্ত পরিকাঠামো এবং কর্মীর অভাব৷ কয়েক দশক ধরে এই সমস্যা চলছে।“

এরপরেই অভিষেক (Abhishek Banerjee) লেখেন, “এখন আমরা প্রযুক্তিগত অগ্রগতি এবং উদ্ভাবনী পরিষেবার মাধ্যমে একটি যুগের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। #Sebaashray হল এই পরিবর্তনের পথ একটি প্রয়াস। কেন্দ্রের এই অচল স্বাস্থ্য পরিষেবার মধ্যে একটি বাতিস্তম্ভ। এর মাধ্যমে স্বাস্থ্য পরিষেবাকে উপভোক্তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে।“

এরপরেই খতিয়ান নিয়ে অভিষেক লেখেন,
২২ তারিখে, বিষ্ণুপুর:
৪৭টি স্বাস্থ্য ক্যাম্প ৮৫২৯ জনকে পরিষেবা দিয়েছে
৬৭৩৭ রোগীর ডায়াগনস্টিক পরীক্ষা করা হয়েছে
৭৫১৫ জন রোগী বিনামূল্যে ওষুধ পেয়েছেন
২১টি গুরুতর ক্ষেত্রে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে

এই উদ্যোগটিকে রোগী-কেন্দ্রিক পদ্ধতি বলে বর্ণনা করছেন তৃণমূল সাংসদ। তাঁর কথায়, এর মাধ্যমে তাঁরা দ্রুত চিকিৎসা পরিষেবা রোগীর কাছে পৌঁছতে চান।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...