Tuesday, June 23, 2026

ঘোষণা আইসিসি ২০২৪ একদিনের ক্রিকেটের সেরা একাদশ, নেই কোন ভারতীয় ক্রিকেটার

Date:

Share post:

শুক্রবার ২০২৪ একদিনের ক্রিকেটের সেরা একাদশ ঘোষণা করল আইসিসি। ২০২৪ সালে একদিনের ক্রিকেটে যাঁরা ভাল খেলেছেন তাঁদের নিয়ে এই একাদশ গড়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। তবে সেখানে সুযোগ পাননি ভারতের কোনও তারকাই। সুযোগ পাননি অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, বাংলাদেশের ক্রিকেটারেরাও । বর্ষসেরা একাদশে দাপট পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের। অধিনায়ক বাছা হয়েছে শ্রীলঙ্কার চরিথ আসালঙ্কাকে।

২০২৪ একদিনের সেরা একাদশে ভারতের কোন ক্রিকেটারের সুযোগ না পাওয়ার কারণ হল গতবছর মাত্র তিনটি একদিনের ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। তিনটিই শ্রীলঙ্কার বিরুদ্ধে। একটিতেও জিততে পারেনি তারা। দু’টি ম্যাচ হেরেছে। একটি টাই হয়েছে। স্বাভাবিক ভাবেই ভারতের কোনও ক্রিকেটার বর্ষসেরা একাদশে সুযোগ পাননি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডও কম এক দিনের ক্রিকেট খেলেছে। তাই তাদের ক্রিকেটারদেরও সুযোগ হয়নি।

২০২৪ একদিনের সেরা ক্রিকেটার বেছে নেওয়া হয়েছে পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কা থেকে। এদের মধ্যে পাকিস্তান থেকে আছেন সাইম আয়ুব, শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রউফ। শ্রীলঙ্কা থেকে এই দলে আছেন পাথুম নিসঙ্কা, কুশল মেন্ডিস, চরিথ আসালঙ্কা ও ওয়ানিন্দু হাসরাঙ্গা। আফগানিস্তান থেকেও আছেন তিনজন- রহমানুল্লা গুরবাজ, আজমাতুল্লা ওমরজাই ও আম গজনফার। একজন রয়েছে ওয়েস্ট ইন্ডিজ থেকে।

একনজরে ২০২৪ একদিনের ক্রিকেটের সেরা একাদশ-
চরিথ আসালঙ্কা (অধিনায়ক), সাইম আয়ুব, রহমানুল্লাহ গুরবাজ, পাথুম নিসঙ্কা, কুশল মেন্ডিস, শেরফানে রাদারফোর্ড, আজমাতুল্লাহ ওমরজাই, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ এবং আল্লা গজনফর।

আরও পড়ুন- ফের রহস্যময় পোস্ট চ্যাহালের, এবার দিলেন ভিডিও কলের ছবি

 

 

 

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...