Wednesday, May 13, 2026

ওপার থেকে উস্কানি! বাংলাদেশ সীমান্তে ‘অপস’ সতর্কতা বিএসএফের

Date:

Share post:

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতের সীমান্তে বিভিন্ন উস্কানিমূলক কার্যকলাপের বিরাম নেই। প্রজাতন্ত্র দিবসের (Republic Day) আগে এমন ধরনের উস্কানিমূলক কাজে যাতে ভারত বাংলাদেশ সীমান্তের শান্তি লঙ্ঘিত না হয়, তার জন্য এবার আগেভাগে পদক্ষেপ বিএসএফের (BSF)। প্রয়োজনে অতিরিক্ত জওয়ান মোতায়েনেরও পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিনা প্ররোচনায় শেষ কয়েক মাসে ভারতীয় কৃষকদের সঙ্গে বিবাদ বা বিএসএফের (BSF) সঙ্গে মারামারি করতে ছাড়েনি বাংলাদেশের (Bangladesh) দুষ্কৃতীরা। ভারতের একাধিক সীমান্তে সম্প্রতি এই ধরনের ঘটনা কম নয়। এখনও অশান্ত মালদহের (Maldah) শুকদেবপুর সীমান্ত এলাকা। তাই ৩১ জানুয়ারি পর্যন্ত ভারত-বাংলাদেশ সীমান্তে ‘অপস’ অ্যালার্ট (OPS alert) জারি করা হল বিএসএফের পক্ষ থেকে।

২৩ জানুয়ারি বিজ্ঞপ্তি দিয়ে এই সতর্কতা জারি করা হয়। এর ফলে কাঁটাতার বিহীন এলাকাগুলিতে চলবে বাড়তি নজরদারি। সেইসঙ্গে রাতে নিরাপত্তায় থাকবে বাড়তি জওয়ান (BSF)। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের (Republic Day) সময় বা তার আগে, পরে যাতে বাংলাদেশের দুষ্কৃতীরা কোনও ঝামেলা করে সীমান্ত উত্তপ্ত করতে না পারে তার জন্যই এই সতর্কতা, জানানো হয়েছে বিএসএফের তরফে।

Related articles

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...