Friday, April 3, 2026

রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ুথ স্পোর্টস কলকাতা জোন ফুটবল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি

Date:

Share post:

রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ুথ স্পোর্টস আয়োজিত কলকাতা জোন ফুটবল চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়ন বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি। রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ুথ স্পোর্টস আয়োজিত অনূর্ধ্ব ১৭ পর্যায়ের কলকাতা জোন ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে চারটি দল অংশগ্রহণ করেছিল। দলগুলি হল বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি, মহামেডান স্পোর্টিং, ভবানীপুর এবং অ্যাডামাস ইউনাইটেড। কলকাতা পর্বে চ্যাম্পিয়ন হয়েছে রাজ্য সরকারের বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি।

এছাড়াও অনূর্ধ্ব ১৫ বিভাগে অংশগ্রহণকারী চারটি দল ছিল মোহনবাগান, বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি, ইস্টবেঙ্গল ও ইউনাইটেড স্পোর্টস। এই বিভাগে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি দ্বিতীয় স্থান অধিকার করেছে। বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির এই সাফল্যের জন্য ফুটবলার, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি এখন বাংলার ফুটবলের সাপ্লাই লাইন। আরও সাফল্যের পথে বিএফএ।

আরও পড়ুন- বড় ঘোষণা রাজ্য সরকারের, বাংলার অ্যাথলিটদের জন্য সুখবর, জাতীয় গেমসে পদক জিতলেই মিলবে সরকারি চাকরি

 

 

 

 

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...