Tuesday, June 23, 2026

বড় ঘোষণা রাজ্য সরকারের, বাংলার অ্যাথলিটদের জন্য সুখবর, জাতীয় গেমসে পদক জিতলেই মিলবে সরকারি চাকরি

Date:

Share post:

জাতীয় গেমস শুরু আগে বড় ঘোষণা রাজ্য ক্রীড়া দফতরের। ২৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এবারের জাতীয় গেমস । এবার আসর বসছে উত্তরাখণ্ডে। আর তার আগেই সুখবর বাংলার অ্যাথলিটদের জন্য। এবার জাতীয় গেমসে পদক জিতলেই চাকরি দেবে রাজ্য সরকার। সঙ্গে থাকছে আর্থিক পুরস্কারও। প্রতিযোগিতা শুরুর আগেই বড় ঘোষণা করা হল রাজ্য সরকার। এর আগে সন্তোশ ট্রফি চ্যাম্পিয়নদের সরকারি চাকরি দেওয়া হয় রাজ্যের পক্ষ থেকে।

৩৮তম জাতীয় গেমসের আসর বসতে চলেছে ২৮ জানুয়ারি থেকে। এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে জানান হয়, জাতীয় গেমসে পদক জিতলে চাকরি পাবেন অ্যাথলিটরা। জাতীয় গেমসে সোনাজয়ীরা পাবেন এসআই পদে চাকরি। রুপো জয়ীরা পাবেন এএসআই পদে চাকরি। আর ব্রোঞ্জ পেলে মিলবে কনস্টেবল পদমর্যাদার চাকরি। সেই সঙ্গে থাকছে আর্থিক পুরস্কারও। সোনাজয়ীদের দেওয়া হবে ৩ লক্ষ টাকা। রুপো ও ব্রোঞ্জজয়ী যথাক্রমে পাবেন ২ লক্ষ ও ১ লক্ষ টাকা।

উল্লেখ্য, সন্তোষ ট্রফিজয়ী ফুটবলারদের সরকারি চাকরি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ৫০ লক্ষ টাকা আর্থিক পুরস্কারও ঘোষণা করা হয় রাজ্য সরকারের তরফ থেকে।

আরও পড়ুন- জয়ে ফিরল ইস্টবেঙ্গল, ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সকে হারাল ২-১ গোলে

Related articles

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...