Tuesday, June 2, 2026

জয়ে ফিরল ইস্টবেঙ্গল, ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সকে হারাল ২-১ গোলে

Date:

Share post:

আইএসএল-এ ফের জয়ে ফিরল ইস্টবেঙ্গল এফসি। এদিন ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সকে হারাল ২-১ গোলে। লাল-হলুদের গোল দুটি করেন পিভি বিষ্ণু এবং হিজাজি মাহের।

চোটের ধাক্কায় জেরবার লাল-হলুদ। তবুও ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর লক্ষ্য ছিল এদিন আইএসএলে টানা চতুর্থ হার আটকে জয়ের সরণিতে ফেরার। আর সেটাই এদিন করে দেখালেন বিষ্ণু-ক্লেটনরা। ম্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় অস্কারের দল। তবে ইস্টবেঙ্গলকে গোলের জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের ২০ মিনিট পর্যন্ত। ম্যাচের ২০ মিনিটে একক দক্ষতায় গোল করে ১-০ এগিয়ে দেন পিভি বিষ্ণু। এরপর ফের আক্রমণে ঝাঁপায় লাল-হলুদ । তবে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে ইস্টবেঙ্গল।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁঝ বজায় থাকে লাল-হলুদের। শুরুতেই সুযোগ পেয়ে যান বিষ্ণু। তবে গোল করতে ব্যর্থ হন তিনি। তবে এরই মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় অস্কারের দল। ম্যাচের ৭২ মিনিটে লাল-হলুদের দ্বিতীয় গোলটি করেন হিজাজি মাহের। হেডে গোল করেন তিনি। এরপর আক্রমণে ঝাঁপায় কেরালা। যার ফলে ম্যাচের ৮৪ মিনিটে ১-২ করে কেরাল। কেরালার হয়ে গোলটি করেন দানিশ ফারুখ। মূলত লাল-হলুদের ডিফেন্সের ভুলেই গোল হজম করে ইস্টবেঙ্গল। হিজাজি বল ক্লিয়ার করতে গেলে তা ডিফেন্সের জঙ্গলেই আটকে যায়। আর সেই সুযোগ নেন দানিশ। এর ফের আক্রমণে ঝাঁপায় লাল-হলুদ। ম্যাচের অতিরিক্ত সময়ে সহজ সুযোগ নষ্ট করেন ক্লেটন সিলভা।

আরও পড়ুন- আইসিসির সেরা টেস্ট দলে ভারতের তিন ক্রিকেটার, দলের নেতা কামিন্স

Related articles

বুধবার থেকেই সূচনা ‘অন্নপূর্ণা যোজনা’র, ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

রাজ্যের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র (Annapurna Vander) আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে বুধবার। এদিন দুপুর সাড়ে ১২টায়...

বৈভবের পড়াশোনার খরচ দেবেন ললিত, কিশোর ক্রিকেটারকে দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ

বৈভব সূর্যবংশীতে মজেছে ক্রিকেট বিশ্ব। সদ্য সমাপ্ত আইপিএলে সব থেকে চর্চিত নাম বৈভব( Vaibhav Sooryavanshi)। আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের...

বিজেপিকে সরাবই! ধর্নামঞ্চ থেকে হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমোর

 তাঁকে আটকানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "যদি বেঁচে থাকি বিজেপি-কে সরাবই।" দলনেত্রী মঙ্গলবার...

ফিরহাদকে দুষে মেয়র পারিষদ পদ থেকে ইস্তফা তারক সিংয়ের

রাজ্যে রাজনৈতিক পালাবদলের মধ্যে কলকাতা পুরনিগমের অন্দরে ভাঙন। কলকাতা পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) পদ থেকে ইস্তফা দিলেন ১১৮...