Friday, June 26, 2026

আরজি কর কাণ্ডে সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে এবার কলকাতা হাইকোর্টে সিবিআই

Date:

Share post:

আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের (Sanjay Roy) সর্বোচ্চ শাস্তি চেয়ে এবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আবেদন করল সিবিআই। আরজি কর মামলায় (RG Kar Case) নতুন একটি মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। এর আগে এই একই আবেদন করেছিল রাজ্য সরকারও। সেই সময় রাজ্যের আবেদনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিল সিবিআই। এবার সেই সিবিআই সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আদালতে মামলা করল। আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে।

আরজি কর মেডিকেল কলেজ ( RG KAR MEDICAL COLLEGE) হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। এরপরই নিম্ন আদালতের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে মামলা করেছে। সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে রাজ্য। এবার রাজ্যের দেখানো পথেই হাঁটল সিবিআই(CBI)। উল্লেখ্য, এর আগে গত সোমবার আরজি কর মামলার রায় ঘোষণা করেছিলেন শিয়ালদহ অতিরিক্ত দায়রা আদালতের বিচারক অনির্বাণ দাস। সঞ্জয়ের অপরাধকে বিরলের মধ্যে বিরলতম বলে মনে করেননি তিনি। সেই কারণে সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক।

ওই দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছিলেন আদালতের এই রায়ে তিনি খুশি নন। এরপরই রাজ্য সরকার সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা করে। সিবিআই(CBI) প্রথমে রাজ্যের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেও পরে তারাই এবার সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির দাবিতে আদালতের দ্বারস্থ হল।বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে হবে এই মামলার শুনানি।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...