Friday, April 3, 2026

ফের রহস্যময় পোস্ট চ্যাহালের, এবার দিলেন ভিডিও কলের ছবি

Date:

Share post:

বেশ কয়েকদিন ধরেই আলোচনায় যুজবেন্দ্র চ্যাহাল এবং ধনশ্রী ভার্মার সম্পর্ক। নিজের ইনস্টাগ্রাম থেকে ধনশ্রীর সব ছবি মুছে দেন চ্যাহাল। একে অপরকে আনফলো করেন চ্যাহাল-ধনশ্রী দুজনেই। আর এরই মধ্যে ফের এক কৌতুহলি মুহুর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন চ্যাহাল। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও কলের ছবি পোস্ট করেন ভারতীয় তারকা বোলার। তবে কার সঙ্গে চ্যাহাল কথা বলছেন সেটি প্রকাশ্যে আনেননি তিনি।

এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন চ্যাহাল। সেটি ভিডিও কলের একটি মুহূর্ত। কিন্তু চ্যাহাল কার সঙ্গে কথা বলছেন, সেটা বোঝা যাচ্ছে না। কারণ চ্যাহালের মুখ দেখা গেলেও, তিনি যাঁর সঙ্গে কথা বলছেন, তাঁর মুখ ঝাপসা করে দিয়েছেন তিনি। আর এই পোস্ট হতেই নিমিষে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া থেকে ধনশ্রীর সব ছবি মুছে দিয়েছেন চ্যাহাল। তারপর থেকেই তাঁদের বিচ্ছেদের জল্পনা শুরু হয়। তা এতটাই বড় পর্যায় পৌঁছে যায় যে, সেই নিয়ে মুখ খোলেন চ্যাহাল-ধনশ্রী দুজনেই।

আরও পড়ুন- আজ ঘরের মাঠে লাল-হলুদের সামনে কেরালা ব্লাস্টার্স, জয়ই লক্ষ্য লাল-হলুদের

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...