Tuesday, June 23, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের সব বনাঞ্চলে প্রবেশমূল্য প্রত্যাহার, খুশি পর্যটকরা

Date:

Share post:

বনাঞ্চলে ঘুরতে গেলে পর্যটকের প্রবেশ মূল্য দিতে হবে কেন, আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠকে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কড়া নির্দেশ দিয়েছিলেন অবিলম্বে বন দফতরের (Forest Department)এই সিদ্ধান্ত বাতিল করতে হবে। ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের সব বনাঞ্চলে প্রবেশমূল্য প্রত্যাহার করে নেওয়া হল।

বুধবার আলিপুরদুয়ারের প্রশাসনিক সভায় বিধায়ক সুমন কাঞ্জিলাল মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেন, বক্সার জঙ্গলে (Boxar forest) প্রবেশের পথে রাজভাতখাওয়া গেটে চড়া হারে মাশুল নেওয়া হয় পর্যটকদের কাছ থেকে। যার ফলে পর্যটক আনাগোনা দিনদিন কমে যাচ্ছে। বিধায়কের মুখে এই কথা শুনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী উপস্থিত বনকর্তাদের জিজ্ঞেস করেন, কার নির্দেশে এমন চড়া হারে মাশুল আদায় করা হচ্ছে। পর্যটকদের সুবিধার স্বার্থে দ্রুত ওই মাশুল তুলে দেওয়ার নির্দেশ দেন মুখ্যসচিবকে। মমতার নির্দেশের পর সার্কিট হাউসে বনকর্তাদের নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব ।বৃহস্পতিবার সরকারি অনুষ্ঠান শেষ করে কলকাতায় ফিরতেই, বিকেলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপ ক্ষেত্র অধিকর্তা (পশ্চিম) হরিকৃষ্ণন পি জে একটি লিখিত নির্দেশে বক্সায় প্রবেশের মাশুল আদায় পরবর্তী নির্দেশ স্থগিত রাখার কথা জানান। রাজ্যের কোনও বনাঞ্চলেই পর্যটকদের প্রবেশে এবার থেকে আর কোনও মূল্য দিতে হবে না। ২৩ জানুয়ারি থেকেই এই নির্দেশ কার্যকর করা হয়েছে। প্রবেশমূল্য প্রত্যাহারের খবরে খুশি পর্যটকরা।

 

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...