Tuesday, June 23, 2026

মহারাষ্ট্রের ভান্ডারায় অর্ডন্যান্স ফ্যাক্টরিতে বিস্ফোরণে উড়ে গেল ছাদ!

Date:

Share post:

মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় একটি অর্ডন্যান্স ফ্যাক্টরিতে (Ordnance Factory) বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। সরকারি সুত্রে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ৫ জন মারা গিয়েছেন। বহু কর্মচারী আহত বলে জানা গিয়েছে।এই বিস্ফোরণ এতটাই প্রচণ্ড ছিল যে, এতে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। ঘটনাস্থলে পুলিশও রয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ১০টার দিকে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে লোহার বড় রড টুকরো টুকরো হয়ে দূরে গিয়ে পড়ে। ভান্ডারার(BHANDARA)p কালেক্টর সঞ্জয় কোলতে জানিয়েছেন, বিস্ফোরণের কারণে কারখানার ছাদ ভেঙে পড়েছে, যা জেসিবি-র সাহায্যে সরানো হচ্ছে। দুর্ঘটনার সময় ঘটনাস্থলে ১২ জন ছিলেন, যাদের মধ্যে ২ জনকে উদ্ধার করা হয়েছে।তিনি আরও জানিয়েছেন, বিস্ফোরণের কিছু ক্ষণের মধ্যেই উদ্ধারকারী দল এলাকায় পৌঁছেছে। ধ্বংসস্তূপে প্রাণের খোঁজে নেমে পড়েছেন তারা।

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...