Friday, June 26, 2026

মুম্বইয়ে সমুদ্র সৈকতে ধর্ষিতা তরুণী, গোপনাঙ্গে ব্লেড-পাথর! তদন্তে নেমে তাজ্জব পুলিশ

Date:

Share post:

ডবল ইঞ্জিনের রাজ্যে ফের নৃশংস নারী নির্যাতনের অভিযোগ। ২০ বছরের তরুণীকে ধর্ষণ করে যৌনাঙ্গে ব্লেড এবং পাথর ঢোকানো হয়েছিল বলে অভিযোগ। ভয়াবহ এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের (Maharastra) গোরেগাঁওয়ের। ভাসাই বিচের মতো জায়গায় এক তরুণীর উপর নির্যাতন চলল, আর পুলিশ জানতে পারল না! ঘটনায় অভিযুক্ত অটোচালককে গ্রেফতার করেছে পুলিশ। তবে, তদন্তে নেমে তাজ্জব পুলিশ (Police)। ধর্ষণের পরে নিজের গোপনাঙ্গে ওই সব জিনিস নাকি নিজের ঢুকিয়ে ছিলেন ওই তরুণী। অস্ত্রোপচারের পরে এখন স্থিতিশীল তাঁর পরিস্থিতি।

পুলিশের দাবি, মহারাষ্ট্রের (Maharastra) পালঘরের নালাসোপাড়া এলাকার বাসিন্দা ওই তরুণী ও অটোচালক পূর্ব পরিচিত। একসঙ্গে রাত কাটাবেন বলে মুম্বইয়ে গিয়েছিলেন। কিন্তু বৈঠ পরিচয়পত্র না থাকায় হোটেলে রুম ভাড়া পাননি তাঁরা। ফলে ভাসাই বিচেই কাটান। অভিযোগ, সেখানেই তরুণীরকে ধর্ষণ করেন ওই অটোচালক। এর পর তিনি পালিয়ে যায়। পরিবারের ভয়ে না কি নিজের গোপনাঙ্গে ব্লেড ও পাথর ঢুকিয়ে দেন নির্যাতিতা। তার ফলে প্রবল রক্তক্ষরণ শুরু হয়। কোনও রকমে ভাসাই বিচ থেকে গোরেগাঁওয়ের কাছে রাম মন্দির রেল স্টেশন (Rail Station) পর্যন্ত এসে জ্ঞান হারান তিনি। সেখান থেকেই তাঁকে উদ্ধার করে পুলিশ। তরুণীর গোপনাঙ্গে ব্লেড এবং পাথর ঢোকানোর প্রমাণ মিলেছে। ইতিমধ্যেই অস্ত্রোপচার করে সেগুলি বের করেছেন চিকিৎসকরা। বর্তমানে নির্যাতিতার অবস্থা স্থিতিশীল।

তবে, এর পরেই সন্দেহ দানা বাঁধছে। কারণ, পুলিশের কাছে প্রথম নিজেকে অনাথ ও বারাণসীর বাসিন্দা বলে জানিয়েছিলেন ওই তরুণী। পরে তদন্তে নেমে পুলিশ জানতে পারে তাঁর বাড়ি পালঘরের নালাসোপাড়ায়। এর আগে ২০২৩ সালেও মুম্বইয়ের শিবাজিনগর এবং নির্মল নগরে দু’বার ধর্ষণের অভিযোগ তুলেছিলেন ওই তরুণী। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তবে, মুম্বইয়ের মতো জায়গায় ভাসাই বিচের মতো জায়গায় এই তরুণী ধর্ষিতা হলেন, অথচ পুলিশ কেন দেখতে পেল না! কী ধরনের টহল চলে সেখানে! খোদ মুম্বইয়েই যদি পুলিশি নজরদারির এই হাল হয়, তাহলে মহারাষ্ট্রের বাকি অঞ্চলের কী পরিস্থিতি তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...