Friday, April 3, 2026

নবম দুয়ারে সরকার কর্মসূচির প্রথম দিনেই বিপুল সাড়া

Date:

Share post:

নবম দুয়ারে সরকার কর্মসূচির প্রথম দিনেই বিপুল সংখ্যক মানুষের যোগদানের সাক্ষী হল রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এদিন রাজ্য জুড়ে ১৩ হাজার ৯২২টি শিবিরের আয়োজন করা হয়েছিল। সন্ধ্যা ৬ টা পর্যন্ত শিবিরগুলিতে পা পড়েছে  পাঁচ লাখেরও বেশি মানুষের। এই দফায় দুয়ারে সরকার(DUARE SARKAR) কর্মসূচি চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। রাজ্যের সর্বত্র ১ লাখ ৬ হাজারের বেশি শিবির করার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রত্যন্ত এলাকায় শিবির করার ওপর এবার বিশেষ জোর দেওয়া হচ্ছে ।

বিভিন্ন এলাকায় শিবির করে  মোট ৩৭টি প্রকল্পের সুবিধার জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার, কন্য়াশ্রী, বার্ধক্য ভাতার মতো চিরাচরিত প্রকল্পের পাশাপাশি দুয়ারে সরকারে এবার কৃষি যন্ত্রাংশ কেনার আর্থিক সাহায্য প্রকল্পেরও আবেদন করার সুযোগ  মিলবে ।আগে যে সব এলাকা বেশি গুরুত্ব পায়নি, সেখানে শিবিরের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে ।রাজ্যের নির্দেশ সমস্ত ক্যাম্পে প্রয়োজনীয় জলের ব্যবস্থা করতে হবে। প্রসূতিদের জন্য  বিশেষ জা্য়গা রাখতে বলা হয়েছে। পাশাপাশি ফটোকপিও যাতে বিনামূল্যে হয়, সে ব্যাপারেও নজর রাখতে বলা হয়েছে।

যাদের আবেদন গ্রাহ্য হবে না, তাদের আবেদন বাতিল হওয়ার কারণ এবং কী করণীয়, তা ঠিক মতো বুঝিয়ে দিতে হবে বলেও জেলা প্রশাসনের কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। দুয়ারে সরকারে জমা পড়া আবেদন ২৮ ফেব্রুয়ারির মধ্যেই সব খতিয়ে দেখতে হবে। এই সমস্ত পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কেউ অন্য কোনও অজুহাতে টাকা চাইলে তা বরদাস্ত করা হবে না বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত হয়েছিল অষ্টম দুয়ারে সরকার। সেখানে ৩৬টি প্রকল্পের আবেদন গ্রহণ করা হয়েছিল। এ বার সেগুলির সঙ্গেই যোগ হচ্ছে ‘কৃষি যন্ত্রাংশ কেনার আর্থিক সাহায্য’ সংক্রান্ত প্রকল্প। স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্যভাতা, কৃষকবন্ধু, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, মানবিক, রূপশ্রী-র মতো প্রকল্প বা ভাতা-র সুবিধা পেতে এই ক্যাম্পে আবেদন করা যাবে। ১০টা থেকে বিকাল ৪টে অবধি শিবির চলবে ।

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...