Tuesday, June 23, 2026

নতুন করে বাঘের আতঙ্ক ঝাড়গ্রাম-বাঁকুড়ায়, সতর্ক বন দফতর

Date:

Share post:

ফের জঙ্গলমহলে বাঘের (Tiger) আতঙ্ক। জিনাত ও তার ‘প্রেমিকে’র চলে যাওয়ার পরে ফের শুক্রবার নতুন করে ঝাড়গ্রামের (Jhargram) বেলপাহাড়ি এবং বাঁকুড়ার (Bankura) রানিবাঁধে বাঘের আতঙ্ক তৈরি হয়েছে। আগের বাঘ চলে যাওয়ার কথা নিশ্চিত করেছিলেন রাজ্যের দুই বনকর্তা। ফের বাঘের পায়ের ছাপ দেখায় আতঙ্ক ছড়িয়েছে।

জিনাতের পর যে বাঘ বাংলায় ঢুকেছিল, সেটি গত সোমবার ভোরেই রাইকার ঘাঁটিহুলির জঙ্গল থেকে ঝাড়খণ্ডের (Jharkhand) গালুডির দিকে রওনা দিয়েছিল। কিন্তু এদিন ফের বাঁকুড়ার রানিবাঁধের বাঘডুবি এলাকার এক অঙ্গনওয়াড়ি কর্মী ‘পাগমার্ক’ দেখতে পান বলে খবর। জঙ্গলের (Jungle) ভিতরে একাধিক জায়গায় বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে বলে জানান স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়েছেন বনকর্মীরা। পুরুলিয়ার বান্দোয়ানের থেকে বাঘটি বাঁকুড়ার দিকে চলে এসেছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
আরও খবর: #Sebaashray: বিষ্ণুপুরে বিরল রোগাক্রান্ত শিশুদের পরিবারকে সহায়তার আশ্বাস অভিষেকের

মুখ্য বনপাল (সেন্ট্রাল সার্কেল) এস কুলানডেইভাল বলেন, “গতকাল রাতে সম্ভবত ওই রাস্তা দিয়ে গিয়েছে বাঘটি। ঝাড়খণ্ডে হাতি তাড়ানোর অভিযান চলছে। সেই কারণেই মনে হয় বাঘ এই রাস্তা দিয়ে ঘুরে ঝাড়গ্রামে ফিরেছে।“ ওই পাগমার্ক পুরোনো হতে পারে বলেও জানিয়েছেন মুখ্য বনপাল।

পাশাপাশি ঝাড়গ্রামের বেলপাহাড়ির কাঁকড়াঝোড়ের কাছেও নতুন করে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়ায় আতঙ্ক ছড়ায়। বন দফতরে খবর দেন স্থানীয়রা। ইতিমধ্যেই মাইকে এলাকায় সতর্কতামূলক প্রচার শুরু হয়েছে। সোমবার যে বাঘটি (Tiger) ঝাড়খণ্ডের ঘাটশিলার কালঝোরা এলাকায় ছিল, সেটির ফিরে আসার প্রবল সম্ভাবনা ছিল বলে আগেই জানিয়ে ছিল বন দফতর। সেটাই হয়েছে কি না খতিয়ে দেখছেন বনকর্মীরা।

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...