Saturday, March 14, 2026

রাজ্যপালের ‘পার্টি অফিসে’ শুভেন্দুর অভিযোগ জমা! কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

স্বাস্থ্যক্ষেত্রে রাজ্যকে বদনাম করতে কোন পদক্ষেপ বরদাস্ত হবে না, সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মেদিনীপুর স্যালাইন কাণ্ডে কর্তব্যে গাফিলতির অভিযোগে ১২ জুনিয়র ও সিনিয়র চিকিৎসককে সাসপেন্ড করা হয়। এরপরেও চিকিৎসকদের কোন গাফিলতি ছিল না, এমন অভিযোগ তুলে এবার রাজ্যপালের দ্বারস্থ বিরোধী দলনেতা (LoP) শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার এই পদক্ষেপকে চিকিৎসকদের দোষ ঢাকার চেষ্টা বলে কটাক্ষ শাসকদলের।

চিকিৎসায় একাধিক গাফিলতির অভিযোগকে লঘু করতে স্যালাইন কাণ্ডকে উস্কানি রাজ্যের বিরোধী দলনেতার। আদালতে সুবিধা না পেয়ে এবার রাজ্যপাল (Governor) সিভি আনন্দ বোসের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। কিছু চিকিৎসকের উস্কানিতে স্যালাইন ও ওষুধ নিয়ে নতুন ধরনের অভিযোগ তুলে রাজ্যপালকে বিষয়টিতে নজর দিতে দাবি করেন তিনি। সেই সঙ্গে এসএসকেএম হাসপাতালে যে তিন প্রসূতি ভর্তি রয়েছেন তাঁদের বিষয়ে খোঁজ নিতে রাজ্যপালকে অনুরোধ করেন। এখানেই তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ বিজেপির নেতাদের সব ইস্যুতেই কখনও মনে হয় আদালতে যাই। আবার কখনও রাজভবনে। সেটাকেই তারা দ্বিতীয় পার্টি অফিস বানিয়ে ফেলেছেন।

তবে বিরোধী দলনেতা যে চিকিৎসকদের রাজ্যপালের সঙ্গে দেখা করতে নিয়ে গিয়েছিলেন, তারা দাবি করেন শাস্তির মুখে পড়া চিকিৎসকরা কোনোভাবেই এই মৃত্যুর জন্য দায়ী নন। এখানেই কুণাল ঘোষ একের পর এক চিকিৎসকদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি তুলে ধরেন। সেই সঙ্গে তিনি স্পষ্ট বলেন স্বাস্থ্যক্ষেত্রে (health sector) একাংশের চিকিৎসকদের যে ঘুঘুর বাসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙার চেষ্টা করছেন, শুভেন্দু অধিকারীদের এই পদক্ষেপে প্রমাণিত তারা সেই ঘুঘুর বাসাকে আড়াল করা বা মত দেওয়ার চেষ্টা করছেন।

spot_img

Related articles

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...