Friday, April 3, 2026

আইসিসির সেরা টেস্ট দলে ভারতের তিন ক্রিকেটার, দলের নেতা কামিন্স

Date:

Share post:

২০২৪ একদিনের ক্রিকেটের সেরা একাদশের পাশাপাশি এদিন টেস্ট ক্রিকেটের সেরা একাদশ ঘোষণা করল আইসিসি। যেই একাদশে রয়েছে ভারতীয় দলের তিন ক্রিকেটার । একদিনের ক্রিকেটের সেরা এগারোয় কেউ সুযোগ না পেলেও, টেস্ট দলে আছেন তিনজন টিম ইন্ডিয়ার ক্রিকেটার। টেস্ট দলের সেরা একাদশে রয়েছেন যশপ্রীত বুমরাহ, যশস্বী জসওয়াল ও রবীন্দ্র জাদেজা । এই দলকে নেতৃত্ব দেবেন প্যাট কামিন্স। পাকিস্তান, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের কোনও ক্রিকেটারের জায়গা হয়নি বর্ষসেরা টেস্ট একাদশে। সব চেয়ে বেশি সুযোগ পেয়েছেন ইংল্যান্ড থেকে।

২০২৪ টেস্ট একেবারেই ভালো যায়নি ভারতের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চুনকামের পর বর্ডার গাভাস্কর ট্রফিতেও হারের মুখ দেখে টিম ইন্ডিয়া। একেবারেই ছন্দে ছিলেন না রোহিত শর্মা, বিরাট কোহলির মতো তারকারা। তবে সাফল্য পান যশপ্রীত বুমরাহ। ৫ টেস্টে ৩২টি উইকেট তুলে নিয়েছেন তিনি। বছরজুড়ে তাঁর উইকেট সংখ্যা ৭১। অন্যদিকে এই সফরে যশস্বী করেছেন ৩৯১ রান। একটি সেঞ্চুরি ও দুটি সেঞ্চুরি রয়েছে তাঁর ঝুলিতে। চলতি বছরে তাঁর রান ১৪৭৮। অপরদিকে এই বছরে জাদেজা ৪৮টি উইকেট তোলার পাশাপাশি করেছেন ৫২৭ রান ।

একনজরে ২০২৪ টেস্ট দলের সেরা একাদশ –
যশস্বী জসওয়াল, বেন ডাকেট, কেন উইলিয়ামসন, জো রুট, হ্যারি ব্রুক, কামিন্দু মেন্ডিস, জেমি স্মিথ, রবীন্দ্র জাদেজা, প্যাট কামিন্স (অধিনায়ক), ম্যাট হেনরি, যশপ্রীত বুমরাহ।

আরও পড়ুন-মার্লিন গ্রুপের সহযোগিতায় জমজমাট ক্যারাম প্রতিযোগিতা, টুর্নামেন্ট ঘিরে দর্শকদের উৎসাহ তুঙ্গে 

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...