Sunday, June 21, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আইএসএল-এ ফের জয়ে ফিরল ইস্টবেঙ্গল এফসি। এদিন ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সকে হারাল ২-১ গোলে। লাল-হলুদের গোল দুটি করেন পিভি বিষ্ণু এবং হিজাজি মাহের।

২) জাতীয় গেমস শুরু আগে বড় ঘোষণা রাজ্য ক্রীড়া দফতরের। ২৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এবারের জাতীয় গেমস । এবার আসর বসছে উত্তরাখণ্ডে। আর তার আগেই সুখবর বাংলার অ্যাথলিটদের জন্য। এবার জাতীয় গেমসে পদক জিতলেই চাকরি দেবে রাজ্য সরকার। সঙ্গে থাকছে আর্থিক পুরস্কারও।

৩) রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ুথ স্পোর্টস আয়োজিত অনূর্ধ্ব ১৭ পর্যায়ের কলকাতা জোন ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে চারটি দল অংশগ্রহণ করেছিল। দলগুলি হল বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি, মহামেডান স্পোর্টিং, ভবানীপুর এবং অ্যাডামাস ইউনাইটেড। কলকাতা পর্বে চ্যাম্পিয়ন হয়েছে রাজ্য সরকারের বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি।

৪) ২০২৪ একদিনের ক্রিকেটের সেরা একাদশের পাশাপাশি এদিন টেস্ট ক্রিকেটের সেরা একাদশ ঘোষণা করল আইসিসি। যেই একাদশে রয়েছে ভারতীয় দলের তিন ক্রিকেটার । একদিনের ক্রিকেটের সেরা এগারোয় কেউ সুযোগ না পেলেও, টেস্ট দলে আছেন তিনজন টিম ইন্ডিয়ার ক্রিকেটার। টেস্ট দলের সেরা একাদশে রয়েছেন যশপ্রীত বুমরাহ, যশস্বী জসওয়াল ও রবীন্দ্র জাদেজা । এই দলকে নেতৃত্ব দেবেন প্যাট কামিন্স।

৫) বেশ কয়েকদিন ধরেই আলোচনায় যুজবেন্দ্র চ্যাহাল এবং ধনশ্রী ভার্মার সম্পর্ক। নিজের ইনস্টাগ্রাম থেকে ধনশ্রীর সব ছবি মুছে দেন চ্যাহাল। একে অপরকে আনফলো করেন চ্যাহাল-ধনশ্রী দুজনেই। আর এরই মধ্যে ফের এক কৌতুহলি মুহুর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন চ্যাহাল। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও কলের ছবি পোস্ট করেন ভারতীয় তারকা বোলার। তবে কার সঙ্গে চ্যাহাল কথা বলছেন সেটি প্রকাশ্যে আনেননি তিনি।

আরও পড়ুন- রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ুথ স্পোর্টস কলকাতা জোন ফুটবল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি

 

 

 

 

 

Related articles

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...

টাকা নিয়ে দলত্যাগ! বিস্ফোরক অভিযোগ মহুয়ার! আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী-কাকলিদের

তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের ২০ জন সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই...