Monday, May 25, 2026

শহরে শতবর্ষে এইচএসবিসি, ঐতিহ্য-আধুনিকতার মেলবন্ধনের বার্তা ব্রাত্যর

Date:

Share post:

শহরের বুকে ১০০ বছর পেরিয়েছে বহু প্রতিষ্ঠান। তার মধ্যে অন্যতম ডালহৌসি স্কোয়্যারের এইচএসবিসি-র (HSBC) বিল্ডিং। একদিকে যখন রাজ্যে একের পর এক বিজনেস সামিটে (business summit) নানা শিল্পোদ্যোগ শুরু হয়েছে সেই আবহে শতাব্দী প্রাচীন সংস্থার শহরের বুকে মানুষের আস্থা অর্জন শহরের বুকে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনের প্রকাশ, বার্তা রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu)।

শুক্রবার এইচএসবিসি বিল্ডিং-এর (HSBC building) শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। একদিকে যেমন এই বিল্ডিং শতবর্ষের পদার্পণ করল, তেমনই এই ব্যাংকিং সমস্ত ১৭০ বছরে পড়ল। এই আবহেই এই শহরে ঐতিহ্যশালী সংস্থার পাশাপাশি আধুনিক বাণিজ্যের উদ্যোগের উল্লেখ করেন রাজ্যের মন্ত্রী। তিনি জানান একদিকে যখন এইচএসবিসি-র দপফতরের শতবর্ষ উদযাপন হচ্ছে, সেই সময়ই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে শুরু হচ্ছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট (BGBS)।

১০০ বছর ধরে যেভাবে এই ব্যাংকিং সংস্থা কলকাতা শহর তথা বাংলার মানুষকে পরিষেবা দিয়েছে আগামীতেও তাঁরা তাঁদের সেই পরিষেবা জারি রাখবেন, এমনটাই প্রত্যাশা করেন রাজ্যের মন্ত্রী। এদিন শতবর্ষ উদযাপন স্মারক মুদ্রা ও পোস্টার প্রকাশ হয় মন্ত্রীর হাত ধরে।

Related articles

সমন্বয়-স্বচ্ছ কাজের পরিবেশ তৈরিতে রাজ্য-কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের সঙ্গে নৈশভোজ মুখ্যমন্ত্রীর

প্রশাসনে সমন্বয় ও স্বচ্ছ কাজের পরিবেশ গড়ে তুলতে উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Subhendu Adhikari)। রাজ্য ও...

নিষ্পত্তির হার মাত্র ০.২৬ শতাংশ! ট্রাইবুনালে ঝুলে ২৫ লক্ষ আবেদন

বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় এ রাজ্যে প্রায় ২৭ লক্ষ মানুষের নাম বাদ পড়েছিল।...

সিবিএসই-র খাতা পুনর্মূল্যায়নে বেনজির কেলেঙ্কারি! ফিজিক্সে আপলোড অন্য ছাত্রের উত্তরপত্র

পরীক্ষার খাতায় নম্বর কম আসায় বোর্ডের নিয়ম মেনে পুনর্মূল্যায়নের আবেদন জানিয়েছিল দ্বাদশ শ্রেণীর এক ছাত্র। কিন্তু কেন্দ্রীয় বোর্ড...

 প্রতিহিংসার রাজনীতি? সরকার বদল হতেই জট কাটল ১০০ দিনের কাজের

রাজ্য রাজনীতিতে ক্ষমতার অলিন্দ বদল হতেই রাতারাতি ভোলবদল দিল্লির। রাজ্যে নতুন সরকার আসতেই ফের সচল হতে চলেছে ১০০...