Friday, June 26, 2026

সাইবার প্রতারণা মামলায় কৃষ্ণনগর থেকে ৭৪ লক্ষ টাকা উদ্ধার! গ্রেফতার ৩

Date:

Share post:

অনলাইনে প্রতারণার জাল ক্রমাগত ছড়িয়ে পড়ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। মাসখানেক আগে কলকাতার চারু মার্কেট থানায় ‘ডিজিটাল অ্যারেস্ট’ (Digital arrest) নিয়ে অভিযোগ দায়ের হয়েছিল। ৬৬ লক্ষ টাকা প্রতারণার তদন্তে নেমে কৃষ্ণনগর থেকে তিন যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশ (Kolkata Police)। উদ্ধার নগদ ৭৪ লক্ষ টাকা।

রাজ্যের ডিজিটাল প্রযুক্তি দফতর ইতিমধ্যে সাইবার প্রতারণার রুখতে একাধিক কড়া পদক্ষেপ করেছে। ফাঁদ থেকে মানুষকে সচেতন করতে বই প্রকাশ করেছেন দফতরের মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। ডিজিটাল অ্যাপ চালু করা নিয়েও চিন্তা ভাবনা চলছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, সাইবার প্রতারণা মামলার তদন্তে নির্ভরযোগ্য সোর্স থেকে খবর পেয়ে কৃষ্ণনগরে গিয়ে প্রতাপ রায় নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে ক্রিপ্টোকারেন্সিতে ৮ লক্ষ টাকা উদ্ধার হয়। পুলিশি জেরার উঠে আসে উৎপল সিকদার এবং কুমারেশ হালদারের নাম। তাঁদের গ্রেফতার করার পাশাপাশি দুটি ল্যাপটপ ও দুটি মোবাইল হেফাজতে নেওয়া হয়েছে এবং মোট ৭৪ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...