Sunday, June 21, 2026

মহা কুম্ভের মায়া! কিন্নর আখড়ায় বলিউড নায়িকা মমতা কুলকার্নি হলেন যামাই নন্দগিরি

Date:

Share post:

প্রয়াগরাজে মহাকুম্ভে ডুব দিতে দেশ বিদেশের চমকে দেওয়া ব্যক্তিত্বকে দেখা গিয়েছে। সবাই এসেছেন কিছু পাওয়ার আশায়। কিন্তু মহা কুম্ভে (Maha Kumbh) এসে ত্যাগ! তাও আবার বলিউডের গ্ল্যামার ছেয়ে সোজা সন্ন্যাস! হ্যাঁ, তেমনটাই করে ফ্যানদের মনে বিরাট আঘাত দিলেন মমতা কুলকার্নি (Mamata Kulkarni)। বলিউড তো দূরের কথা, তিনি না কি আর সংসারের সঙ্গেই সম্পর্ক রাখবেন না। শুক্রবারই মহা কুম্ভে তাঁর সন্ন্যাস (Sannyas) গ্রহণের প্রক্রিয়া শেষ হয়।

মহা কুম্ভের কিন্নর আখড়ার (Kinnar Akhara) সঙ্গে না কি এক সময়ের চোখ ধাঁধানো নায়িকা মমতা কুলকার্নি প্রায় দেড় বছর ধরে যোগাযোগ রাখছিলেন। কিন্নর সম্প্রদায়ের পক্ষ থেকে মহা কুম্ভকে বেছে নেওয়া হয় মমতার সন্ন্যাস গ্রহণের মঞ্চ হিসাবে। সেই মতো শুক্রবারই প্রয়াগরাজে (Prayagraj) সঙ্গম ঘাটে নিজের পিণ্ডদান করেন। এরপরেই সম্পন্ন হয় সন্ন্যাসে (Sannyas) পরিবর্তনের প্রক্রিয়া।

আশিক আওয়ারা বা করণ অর্জুনের মতো সিনেমায় দর্শকদের ‘মন ভালো করা’ পার্ফর্মেন্স দিয়ে এখন ৫২-তে মমতা কুলকার্নি। তবে নিছকই সব মায়া ত্যাগ, না সবটাই প্রচারের আলোয় আসা – তা নিয়ে জল্পনা থাকছেই। তবে এদিন কিন্নর আখড়ায় মাথায় দুধ ঢেলে সামাজিক পরিবর্তনের সময় চোখে জল দেখা যায়। যদিও এই পদক্ষেপই তিনি চেয়েছিলেন বলে দাবি সূত্রের।

কিন্নর আখড়ার পক্ষ থেকে জানানো হয়েছে তাঁর সন্ন্যাস গ্রহণ সম্পূর্ণ। আখড়ার নিয়ম অনুযায়ী, তিনি যে কোনও লিঙ্গ নির্বাচন করতে পারেন নিজের পছন্দ মতো। এই পরিবর্তনে তিনি নিজের অতীত সত্ত্বাকে বিসর্জন দেওয়ায় তাঁর নামকরণও হয়েছে নতুন করেন। তাঁকে নাম দেওয়া হয়েছে – শ্রী যামাই মমতা নন্দগিরি।

Related articles

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...