Sunday, June 21, 2026

কালিয়াচকে তৃণমূল কর্মী খুনে ভিন রাজ্য থেকে গ্রেফতার ২

Date:

Share post:

ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও মিললো না রেহাই। কালিয়াচকে তৃণমূল কর্মী খুনের হায়দরাবাদ থেকে দু’জনকে গ্রেফতার করলো পুলিশ। হাসান শেখের মৃত্যুর ঘটনায় এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫। কলকাতা পুলিশের STF এবং তেলেঙ্গনা পুলিশের (Telengana Police) উদ্যোগে ভিন রাজ্য থেকে আব্দুল আলিম এবং জাবিউল মোমিনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

মালদহের কালিয়াচকের নয়া বস্তি এলাকায় তৃণমূলের একটি অনুষ্ঠান চলাকালীন খুন হতে হয় তৃণমূল কর্মী হাসানকে। গত ১৪ জানুয়ারি এই ঘটনার দেড় দিন পর পুলিশ আমির নামে একজনকে গ্রেফতার করে। তাঁকে জেরা করে বাকিদের নাম জানতে পারেন তদন্তকারীরা। একে একে গ্রেফতার করা হয় জাকির শেখ, মহম্মদ রেয়াউলকে। এদের থেকে তথ্য পেয়ে পুলিশ জানতে পারে যে গত ১০ দিন ধরে নিজেদের পরিচয় গোপন করে আলিম এবং মমিন একাধিক জায়গায় গা ঢাকা দিয়েছে। শেষমেষ গোপন সূত্রে তদন্তকারীরা খবর পান, অভিযুক্তরা হায়দবাবাদে রয়েছেন। তদন্তকারীদের দাবি খুনের ঘটনার সিসিটিভি ফুটেজে আব্দুলকে ইট দিয়ে নিহত তৃণমূল কর্মীর মাথায় আঘাত করতে দেখা গেছে। এরপর ভিন রাজ্য থেকে তাদের গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই ধৃতদের রাজ্যে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

Related articles

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...