Friday, June 26, 2026

নিজের অবসর নিয়ে মুখ খুললেন জোকোভিচ, কী বললেন জোকার ?

Date:

Share post:

গতকাল অস্ট্রেলিয়ান ওপেন থেকে চোটের কারণে সরে দাঁড়ান নোভাক জোকোভিচ। এরপরই জল্পনা ছড়ায় জোকারের অবসর নিয়ে। তবে সেই জল্পনাকে উড়িয়ে দিলেন জোকোভিচ নিজেই।

নিজের অবসর প্রসঙ্গ নিয়ে জোকার বলেন, “ চোট কতটা চিন্তার, তা আমি জানি না। এমন নয় যে আমি এটা নিয়ে খুব চিন্তা করছি। এখন প্রতিটা গ্র্যান্ড স্ল্যামই হয়ে গিয়েছে যে, আমি চোট পাব, না কি পাব না। শেষ দু’বছরে পরিসংখ্যান আমার পক্ষে নেই। সত্যিই আমি শেষ কয়েক বছরে বেশি চোট পাচ্ছি। কী কারণ জানি না। হয়তো একাধিক কারণ আছে। তবে আমি খেলা ছাড়ছি না। আরও গ্র্যান্ড স্ল্যাম জেতার জন্য নামব। যে দিন মনে হবে সব কিছু তুলে রাখি, সে দিন ছেড়ে দেব।“

গতকাল অস্ট্রলিয়ান ওপেনের সেমিফাইনালে নেমেছিল জোকার। কিন্তু প্রথম সেট হারের পর অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়ান জোকোভিচ। জানা যায়, শুক্রবার পায়ের পেশি ছিঁড়ে যায় জোকোভিচের। যে কারণে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে অ্যালেক্সান্ডার জেরেভের বিরুদ্ধে প্রথম সেটে হেরে যাওয়ার পরেই ম্যাচ ছেড়ে দেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক।

আরও পড়ুন- কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে কী বললেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো ?

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...