Sunday, May 24, 2026

শহরে পোষ্যদের চিকিৎসায় নতুন দিশা: অত্যাধুনিক প্যাথ ল্যাবের উদ্বোধন

Date:

Share post:

যারা পোষ্যপ্রেমী তাঁদের জন্য খানিকটা হলেও স্বস্তির খবর। পোষ্যরা অসুস্থ হয়ে পড়লে চিন্তা বাড়ে তাদের মালিকদের। এবার পোষ্যদের (pet) আধুনিক চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতির উদ্বোধন হল দক্ষিণ কলকাতার ৯৬ মোতিলাল নেহরু রোডে। নাম অ্যানিমাল হেলথ প্যাথলজি ল্যাব (Animal Health Pathology Lab)। এখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

কুণাল জানালেন, “এই ল্যাব করেছেন প্রতীপ চক্রবর্তী এবং বৈশাখী চক্রবর্তী। পোষ্যরা অসুস্থ হয়ে পড়লে আধুনিক(state of art) চিকিৎসার যাবতীয় সরঞ্জাম এখানে রয়েছে। এতদিন ধরে ব্লাড টেস্ট ইত্যাদি চলছিল। তবে এবার অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে আসা হয়েছে এই ল্যাবে। আলট্রা সোনোগ্রাফি থেকে শুরু করে সমস্ত মেশিন বসানো হয়েছে। পোষ্যরা অসুস্থ হলে তার প্রপার ডায়গনসিস (diagnosis) বা তার যে ট্রিটমেন্ট (treatment) রয়েছে তাতে এই ল্যাব থেকে সাহায্য করা হবে।”

অ্যানিমাল হেলথ প্যাথলজি ল্যাবের (Animal Health Pathology Lab) কর্ণধার প্রতীপ চক্রবর্তী জানান, “গত ১৪ বছর ধরে পোষ্য সংক্রান্ত পরিষেবা দিয়ে থাকি আমরা। আপনার পোষ্যকে যে ডাক্তার দেখেনি সেই চিকিৎসককে এখানে নিয়ে আসবেন। এখানে যন্ত্রপাতি রয়েছে। আপনার যদি মনে হয়ে এই অত্যাধুনিক (state of art) যন্ত্রপাতির দ্বার আপনার পোষ্যর চিকিৎসা সম্ভব তাহলে তা এখানেই হবে। এই সুবিধা পেতে পারেন তাঁরাও যারা পথকুকুরদের সেবা করেন, দেখভাল করেন। বিধাননগরে রয়েছে আরেকটি কেন্দ্র। ”

কুকুর, পাখি, রঙিন মাছসহ সবরকম পোষ্য ও পশুপাখির অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামসহ ইউনিটের উদ্বোধন হল শনিবার, কলকাতায়। মানুষের জরুরি চিকিৎসায় যতরকম পরীক্ষা হয়, কার্যত প্রায় সবরকম ব্যবস্থা চালু হল। শুরু হল ডায়ালিসিস, ইসিজি, এন্ডোস্কোপি, ল্যাপারোস্কোপি, গ্যাস অ্যানাসথেসিয়া, মাল্টিপ্যারা মনিটর, কলর ডপলর, ব্লাড ট্রান্সফিউশন, ইকোকার্ডিওগ্রাফি, অপারেশন থিয়েটার, ভেন্টিলেশন ও ইনকিউবেটর, ল্যাপসরস্কোপি, ডিজিটাল রেডিওগ্রাফসহ বিভিন্ন অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। চালু করল অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাব সংস্থা।

Related articles

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময়...

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...

ISL: ইমামি প্রসঙ্গে বড় বয়ান, চ্যাম্পিয়ন হয়েই মোহনবাগানকে মোক্ষম কটাক্ষ নীতুর

ইস্টবেঙ্গল(East Bengal)  ইমামির (Emami) ভাঙন নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে। আইএসএল(ISL) জয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই  ইস্টবেঙ্গল ক্লাবের...

রেকর্ড গরমে পুড়ছে তেলঙ্গানা! দাবদাহ-লু-এর জোড়া ফলায় মৃত অন্তত ১৬

চলতি মরশুমে দাবদাহ এবং লু-এর ফলে তেলঙ্গানায় মৃত কমপক্ষে ১৬। রাজস্ব মন্ত্রী পোঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডি বিষয়টি নিশ্চিত করে...