Sunday, March 8, 2026

বজবজে শ্যুটআউট! নোদাখালিতে গুলিবিদ্ধ যুব তৃণমূল নেতা

Date:

Share post:

বজবজে শ্যুটআউট! নোদাখালিতে যুব তৃণমূল (TMC) নেতা কৃষ্ণপদ মণ্ডল (Krishnapada Mandol) লক্ষ্য করে গুলি চালানো হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে CMRI-তে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে সকাল ১১টা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার নোদাখালির ডোঙারিয়া মনসাতলা এলাকায় বাইকে চড়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন ওই যুব তৃণমূল নেতা। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রের খবর, বাইকে চড়ে যাওয়ার সময় কৃষ্ণপদ মণ্ডলকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে CMRI-তে ভর্তি করানো হয়েছে। এই হামলার পিছনে ব্যক্তিগত শত্রুতা না কি অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ। পরিবার সূত্রে খবর এর আগেও দুবার কৃষ্ণ মণ্ডলের উপর হামলা হয়। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও অভিযুক্তকে আটক বা গ্রেফতার করা হয়নি।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, এদিন সকালে ডোঙ্গারিয়া এলাকায় তিন দুষ্কৃতী বাইকে চড়ে আসে। অভিযোগ, তারাই কৃষ্ণকে লক্ষ্য করে একের পর এক গুলি চালাতে শুরু করে। গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ওই তৃণমূল নেতা। গুলির শব্দে স্থানীয়রা ছুটে এলে, বাইকে চড়ে পালায় দুষ্কৃতীরা। স্থানীয়রাই রক্তাক্ত অবস্থায় কৃষ্ণকে উদ্ধার করে। তাঁকে প্রথমে মুচিশা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সিএমআরআই-তে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুষ্কৃতীদের মুখে কাপড় বাঁধা ও মাথায় হেলমেট পরা ছিল। সেই কারণেই তাদের চেনা যায়নি। তবে, কী কারণে এই হামলা তা এখনও স্পষ্ট নয়। ব্যক্তিগত কোনও শত্রুতা নাকি এর পিছনে অন্য কোনও অভিসন্ধি রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে নোদাখালি থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হচ্ছে। রেইকি ছাড়া এভাবে দিনের বেলা জনবহুল রাস্তায় গুলি চালানো সম্ভব নয় বলেই মনে করছেন তদন্তকারীরা।

spot_img

Related articles

রবিবাসরীয় দুপুরে ধর্নামঞ্চে হাজির অভিষেকের ছেলে-মেয়ে, পরম স্নেহে জড়িয়ে ধরলেন মমতা

এসআইআরের (SIR) নাম করে ৬০ লক্ষ মানুষের নাম ডিলিট করা হয়েছে, প্রতিবাদে ধর্মতলায় ধর্না দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা...

সংবিধান সরিয়ে দলীয় ইস্তাহারকে জায়গা দিতে চাইছে বিজেপি, এক্সে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় তৃতীয় দিন ধর্না শুরুর আগেই এক্স মাধ্যমে (X Handle) গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সরাসরি...

নারীদিবসে সরকারি প্রকল্পের খতিয়ানে মহিলা ক্ষমতায়নের বার্তা মুখ্যমন্ত্রীর, সমাজগঠনে নারী অবদানের কথা পোস্ট অভিষেকের

”আমার লক্ষ্মী ঘরে ঘরে জ্বেলেছেন শুভ আলো”- নারীদের অধিকার সব মানুষ সাফল্যকে স্বীকৃতি দিতে বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক...

নির্বাচন ঘোষণার আগে আজ রাজ্যে আসছে কমিশনের প্রতিনিধিদল

ভোটমুখী বাংলায় নির্বাচনের (West Bengal Assembly Election) প্রস্তুতি কতটা এগোল তা সরেজমিনে খতিয়ে দেখতে আজ রাজ্যে আসছে নির্বাচন...