Saturday, April 4, 2026

মালিকের বাড়ি টাকা ঢুকছে! ডাকাতির ছক কষার ৪৮ ঘণ্টা গ্রেফতার ৪

Date:

Share post:

একেবারে ঝোপ বুঝে কোপ মারার চেষ্টা করেছিল ডাকাতদল। কিন্তু শেষ রক্ষা হল না আসানসোল দুর্গাপুর কমিশনারেটের (ADPC) পুলিশের চালে। হিলভিউ এলাকায় ব্যবসায়ীর (businessman) বাড়িতে ডাকাতি করতেও ব্যর্থ ডাকাতদল। অন্যদিকে পুলিশের হাতে ধরা পড়ে গেল চক্রের চার দুষ্কৃতী।

শুক্রবার আসানসোলের (Asansol) হিলভিউ এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির উদ্দেশে চড়াও হয় দুই দুষ্কৃতী। পাওনা টাকা দিতে আসা ব্যবসায়ীর থেকে অস্ত্র (firearms) দেখিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়। বাড়ির কেয়ারটেকারের (care taker) উপর হামলা চালানো হয়। পরে বাড়ির মালিক ব্যবসায়ী চিৎকার করলে বন্ধ গেটের ওপার থেকেই খালি হাতে পালায় ডাকাতরা। পরে স্থানীয় এলাকার সিসিটিভি (CCTV) ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তে প্রাথমিকভাবে পুলিশের (ADPC) সন্দেহ হয়, পরিচিত কেউ এই ঘটনার সঙ্গে জড়িত বলে। উঠে আসে হিলভিউ এলাকার যে ব্যবসায়ীর বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা, তারই এক কর্মী ডাকাতদলকে খবর দিয়েছিল। সেইদিন সেই সময়ে পাওনা টাকা পাওয়ার কথা ছিল ব্যবসায়ীর (businessman)। সেটা জেনেই ডাকাতদের খবর দেওয়া হয়। পুলিশ ওই কর্মী সহ চারজনকে গ্রেফতার করেছে ৪৮ ঘণ্টারও কম সময়ে। উদ্ধার করা হয়েছে ডাকাতিতে ব্যবহার করা আগ্নেয়াস্ত্র (firearms) ও গাড়িটিও।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...