Wednesday, June 24, 2026

রঘু ডাকাত vs রক্তবীজ-২! পুজোর বক্স অফিসে বড় যুদ্ধের ঘোষণা

Date:

Share post:

‘বহুরূপী’ বনাম ‘খাদান’- এর (Khadaan) লড়াইটা এতটাই তীব্র হয়েছে যে আগামী বছর পুজোতেও যুদ্ধ বজায় রাখতে চলেছেন সুপারস্টার দেব (Dev ) এবং পরিচালক অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprasad Mukherjee) ও নন্দিতা রায়। কী ব্যাপারটা বুঝলেন না? চলতি বছরের পুজোতে দেবের ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) আসতে চলেছে। এবার সাধারণতন্ত্র দিবসের সকালে শিবু – নন্দিতা জুটি ঘোষণা করে দিলেন ‘রক্তবীজ ২’ (Raktabeej 2) সিনেমার, যা মুক্তি পাবে ওই একই সময়ে। মানে পুজোর বক্স অফিসে ‘রঘু ডাকাত’ বনাম ‘রক্তবীজ’-এর লড়াই।

২০২৪ সালে পুজোতে মুক্তি পায় ‘বহুরূপী’ (Bahurupi) । যেখানে অভিনেতা শিবপ্রসাদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে গোটা বাংলা। তার ঠিক মাস দুই পরে বক্স অফিসে দাপট দেখাতে শুরু করেন ‘খাদান’ মালিক দেব (Dev)। নতুন বছরের গোড়াতেও এই দুই সিনেমা হল থেকে সরেনি। বরং উইন্ডোজ (Windows Production House) বনাম দেব (Dev) ফ্যানেদের সোশ্যাল মিডিয়া বাদানুবাদটা ক্রমশ তীব্র হয়েছে। সাংসদ -অভিনেতার সঙ্গে যাতে সিনেমা মুক্তি না করেন শিবু- নন্দিতা, সেরকম থ্রেট পেয়েছেন পরিচালক পত্নী জিনিয়া। এবার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করল উইন্ডোজ। রবিবাসরীয় সকালে মাত্র ১০ সেকেন্ডের টিজার বুঝিয়ে দিল চলতি বছরের পুজোর বক্স অফিসের দখল নিতে তাঁরা আবার ফিরছেন। সৌজন্যে রক্তবীজ – ২, থাকছেন আগের জুটি আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) এবং মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। সিক্যুয়েলে সোহম চক্রবর্তীকেও সম্ভবত দেখা যেতে পারে। তবে এবার নন্দিতা-শিবপ্রসাদ কোন বাস্তব ঘটনাকে পর্দায় ফুটিয়ে তুলবেন, সেটা এখনও অধরা। এর আগে বছরের পয়লা দিনেই পঁচিশের পুজোর স্লট বুক করে রেখেছেন দেব (Dev), ধ্রুব বন্দ্যোপাধ্যায় জুটি। ডাকাত সর্দার অবতারে দেবের লুক দর্শক, অনুরাগীদের কৌতূহলের পারদ চড়িয়েছে। এবার সামনে এলো রক্তবীজ সিক্যুয়েলের ঝলক। অর্থাৎ ২০২৫-এর দুর্গাপুজোয় বাংলা বক্স অফিস দখলের লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি হতে চলেছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...