Wednesday, June 3, 2026

লাল বলে কোথায় সমস্যা হচ্ছিল গিলের, রঞ্জিতে শতরান করে জানালেন নিজেই

Date:

Share post:

অবশেষে রঞ্জিট্রফিতে রানের খাতা খোলেন শুভমন গিল। পাঞ্জাব-কর্নাটক ম্যাচে শতরান করেন তিনি। কর্নাটকের বিরুদ্ধে ১০২ রানের ইনিংস খেলেন পাঞ্জাবের এই ব্যাটার। আর শতরান করেই লাল বলে তাঁর সমস্যার কথা তুলে ধরলেন গিল।

নিউজিল্যান্ড সিরিজ এবং অস্ট্রেলিয়া সিরিজে ভারতের ব্যাটিং ব্যর্থতার পর ঘোরোয়া ক্রিকেটে খেলার আদেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই মত রঞ্জিতে খেলতে নামেন রোহিত শর্মা, ঋষভ পন্থ, যশস্বী জসওয়াল, শুভমন গিলরা। সেখানেও যখন ব্যাট হাতে ব্যর্থ রোহিত-যশস্বী-পন্থরা। তখন ব্যাট হাতে সফল গিল। কর্নাটকের বিরুদ্ধে করলেন ১০২ রান । আর এরপরই লাল বলে কোথায় সমস্যা হচ্ছিল গিলের, তা তুলে ধরলেন শুভমন।

গিল বলেন, “ লাল বলের বিরুদ্ধে আমার ব্যাটিং ভাল হচ্ছিল না। উদ্বেগের হয়ে যাচ্ছিল। অনেক সময়ই ২৫-৩০ রান ভাল ভাবে করলেও বড় রান করতে পারছিলাম না। ভাল শুরু করার পর একটু বেশি চাপ নিয়ে ফেলছিলাম। বড় রান করতে হবে, এই ভাবনাটা চলে আসছিল। সেটাই চাপ তৈরি করছিল আমার উপর। একটা অন্য রকম পরিস্থিতি তৈরি হচ্ছিল। মানসিক চাপ পড়ছিল। চাপের জন্যই ভাল শুরু করেও বড় ইনিংস খেলতে পারছিলাম না। পিচের সঙ্গে মানিয়ে নিয়েছি। এ বার বড় রান করতে হবে। এই জাতীয় ভাবনাই সমস্যা করছিল।“

এখানেই না থেমে গিল আরও বলেন,” এই ইনিংসটা আমাকে বেশ স্বস্তি দিচ্ছে। যেভাবে খেলেছি, তাতে আমি খুশি। প্রথম ১৩০ বলে ৪০ রানের মতো করেছিলাম। কর্নাটক বেশ ভাল বল করছিল। পিচ থেকেও সাহায্য পাচ্ছিল বোলারেরা। সব কিছু মিলিয়ে এই ইনিংসটা খেলে ভাল লাগছে। মধ্যাহ্নভোজের পর নিজের স্বাভাবিক খেলা খেলার চেষ্টা করেছি। শট খেলার পরিকল্পনা করেছিলাম। উইকেটের অন্য প্রান্তে উইকেট পড়লেও মাথা ঠান্ডা রাখার চেষ্টা করেছি। উইকেটে থাকার চেষ্টা করেছি। যে কোনও স্তরের ক্রিকেটেই কিছু না কিছু চ্যালেঞ্জ থাকে। অনুশীলন ছাড়া চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়। পরের সিরিজের আগে অনেক সময় রয়েছে। তাই এই ম্যাচটা খেলার কথা ভেবেছিলাম। ম্যাচটা আমাকে সাহায্যই করেছে।“

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে কোন রহস্যে সফল তিলক ? ফাঁস করলেন নিজেই

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...